সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান আজ (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড তৎকালীন বিডিআর সদস্যরা ঘটিয়েছে। এই বিষয়টি নিয়ে আর কোন কথা হবে না। পিলখানা হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক নেতারা বা বাইরের কোনো শক্তি জড়িত কিনা তা খুঁজে বের করতে কমিশন করা হয়েছে।তিনি আরও বলেন, যারা বিচারিক প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন, তারা দোষী। এর বাইরে আর কোনো মন্তব্যের সুযোগ নেই। এ সময় সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, “যদি নিজেদের মধ্যে হানাহানি করি, তা হলে আমাদের স্বাধীনতা বিপন্ন হতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, “৭ মাসে অনেক কিছু হয়েছে,এনাফ ইজ…
Author: News Desk
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার নাম উঠলেই ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল। ক্ষুব্ধ ওই নেতা মাইক হাতে নিয়ে বললেন, ‘আমার নাম বললেই ভুয়া ভুয়া বলা হচ্ছে। আমি কি এতই পঁচে গেছি? আমি দলের সঙ্গে আছি, দলের সঙ্গে থাকবো। সোমবার দুপুরে ৩১ দফা দাবি বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত সমাবেশে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বারবার অনুরোধ করেও বিরূপ মন্তব্য থেকে কাউকে দূরে রাখা যায়নি। বেলা সোয়া দুইটার দিকে পৌর মুক্তমঞ্চে সমাবেশ শুরু হয়। তবে বেলা ১১টা থেকেই নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা বিএনপি মূলত দুই ভাগে বিভক্ত। একদিকে কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক…
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিনেই দলটির নাম, নেতৃত্ব ও কমিটি ঘোষণা করা হতে পারে। তবে দলের নির্বাচনি প্রতীক কী হবে, সেটি এখন অপ্রকাশিত রাখা হতে পারে। আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই দল। দলটির শীর্ষ পদ থাকছে ছয়টি। যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে ছয়টি শীর্ষ পদসহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে ১০০ থেকে ১৫০ জন। দলের আত্মপ্রকাশের দিনে এই কমিটি ঘোষণা করা হতে পারে। পরে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে ৩০০ থেকে ৫০০ জন করা হতে পারে। আর এই কমিটি নিয়েই নির্বাচনের প্রস্তুতি নেবে দলটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আহ্বায়ক কমিটি…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। প্রেস সচিব শফিকুল আলম তাঁর পোস্টে লিখেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ১৬ বছরের শাসনকালে অনেকবার ইন্টারনেট বন্ধ করেছে। বিক্ষোভ দমন করতে বা বিরোধী কোনো বড় আন্দোলন দমন করার ক্ষেত্রে স্বৈরশাসক ও একনায়কদের প্রিয় একটি হাতিয়ার হচ্ছে ইন্টারনেট শাটডাউন। কিন্তু এই প্রক্রিয়ায় লাখো ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। কেউ কেউ তাঁদের চুক্তি এবং চাকরি চিরতরে হারান। শফিকুল আলম লিখেছেন, বাংলাদেশের বাজারে স্টারলিংকের আগমনের…
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এখানে কাউকে ছাড় দেয়া হবে না; সে পুলিশ হোক, বিজিবি হোক, র্যাব হোক, আনসার বা কারা অধিদপ্তর হোক। ঠিক মতো কাজ না করলে তাদের আইনের আওতায় নিয়ে আসব।’ জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ কথা বলেন তিনি। দেশের সার্বিক পরিস্থিতি এবং গতকাল রাত থেকে শুরু হওয়া অভিযানের সফলতা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সফলতা-ব্যর্থতা আপনারা (সাংবাদিক) মূল্যায়ন করবেন। এ অভিযান যেভাবে সাজিয়েছি, যদি কোনো জায়গায়…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।আজ সোমবার বিকেল চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন (রাষ্ট্রীয় অতিথি ভবন) যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মতিউর রহমান আকন্দ গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বৈঠকের বিষয়টি জানিয়েছেন। এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে সংগঠনের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে দেওয়া আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার ঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি…
খুলনা বিভাগ উন্নয়ন পরিষদ এর মিটিং অনুষ্ঠিত: পরিষদের অস্থায়ী কার্যালয় শাহ আলী মার্কেট দশ তালায়: উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু, পরিচালনায় ছিলেন ডাঃ এম সাইফুল আলম, খুলনা বিভাগ উন্নয়ন পরিষদ এর মিটিং এ উপস্থিত ছিলেন খুলনা বিভাগ উন্নয়ন পরিষদ এর আহবায়ক লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ মোর্তজা আলম বুলবুল, সদস্য সচিব: ডাঃ এম সাইফুল আলম, নির্বাহী সদস্য :সিরাজুস সালেহীন তৌহিদ, সদস্য: কাউছার বাচ্ছু,সদস্য: ডাঃ বিপ্লব, সদস্য:এ্যাডভোকেট, আক্তারুজ্জামান, সদস্য: কামরুজ্জামান সদস্য: এবিএম রেজানুল হক(মানিক,) সদস্য: হাসনা হেনা সহ অন্যান্য সদস্যবৃন্দ
https://youtu.be/gyuegoP-LIo?si=JsEdU6mIw82OyO6A
‘আবরার ও সাঈদের ভূখণ্ডে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে নভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকার কেরানীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কদমতলি গোলচত্বর এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ভারতকে দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা চালিয়েছে। আমরা মুসলমানরা সম্প্রীতিতে বিশ্বাস করি। যতটুকু বেড়েছেন, সেখানেই থেমে যান। তা না হলে কঠোর পরিণতির জন্য অপেক্ষা করতে হবে ভারতকে। শহীদ আবরার ও শহীদ আবু সাঈদের ভূখণ্ডে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না। দেশকে অস্থিতিশীল…
আশা সংস্থার পক্ষ থেকে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে শীত বস্র কম্বল হস্তান্তর মোঃ আজিম হোসেন( পিরোজপুর) পিরোজপুরে দুস্থ শীতার্ত মানুষের শীতের দুর্ভোগ লাগবের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে রবিবার (১লা ডিসেম্বর) পিরোজপুর জেলা প্রশাসকের কাছে ৪৪৫ টি কম্বল হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল আলম খান জেলা প্রশাসক পিরোজপুর, মোঃ রিয়াজ আহম্মেদ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মোঃ আলাউদ্দিন জেলা ব্যবস্থাপক বেসরকারি উন্নয়ন সংস্থা আশা,আব্দুল জলিল ডিভিশনাল ম্যানেজার বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। আব্দুল জলিল বলেন, আশা ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হাওয়ার পর থেকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছে। প্রতিবছর ৬৪টি জেলায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্র…