Author: jatvadmin

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শরিফুল হক ডালিম, নুর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন খানের বীর মুক্তিযোদ্ধার খেতাব বাতিল হচ্ছে। পাশাপাশি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের তালিকা থেকে খন্দকার মোশতাকের নামও কাটা পড়ছে। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় এসব সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলো সুপারিশ আকারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর পর গেজেট বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জামুকার সদস্য শাজাহান খান এমপি গণমাধ্যমকে বলেন, ‘জামুকার বৈঠকে জিয়াউর রহমান, শরিফুল হক ডালিম, নুর চৌধুরী, রাশেদ চৌধুরী ও…

Read More

নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলদি) ইয়াঙ্গুনের সদরদপ্তরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে মিয়ানমারের সেনাবাহিনী। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। এনএলডি তাদের অফিসিয়াল ফেসবুকে পেইজে এক পোস্টে জানায়, ‘রাত সাড়ে ৯টার দিকে সামরিক স্বৈরশাসক এনএলডি সদরদপ্তরে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে। ’ গত নভেম্বর মাসে নিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।  এ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে চলতি বছরের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।  দেশটির শাসনভার নেন সেনাপ্রধান মিন অং হলাইং। সেই সঙ্গে সু চি-সহ  তার পরপরই মিয়ানমারে বছরব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়। অন্যদিকে, মিয়ানমারের…

Read More

মালদ্বীপে অবস্থানরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধ করা, দেশে ফেরানোর প্রক্রিয়া, নতুন কর্মী পাঠানো এবং দুই দেশের ফরেন সার্ভিসের উন্নয়নে দু’টি চুক্তি সই হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদের ঢাকা সফরের মধ্য দিয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ফরেন সার্ভিস একাডেমির সঙ্গে এই চুক্তি সই হয়। চুক্তি সই করার আগে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ ফরেন সার্ভিস একডেমিতে নির্মিত বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ থেকে মালদ্বীপে মানবসম্পদ পাঠানো এবং বাংলাদেশ ও মালদ্বীপের কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ক সহযোগিতার বিষয়ে দু’টি সমঝোতা স্মারক…

Read More

বগুড়া থেকে সারা দেশে যানবাহন চলাচল বন্ধ আছে। পরিবহন ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম ওরফে মোহনকে গ্রেপ্তারের দাবিতে মালিক-শ্রমিক যৌথ কমিটির ডাকে আজ বুধবার সকাল ছয়টা থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ আছে। এদিকে বগুড়া মোটর মালিক গ্রুপের কর্তৃত্ব নিয়ে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশকে ছুরিকাহতের ঘটনায় তিনটি মামলা হয়েছে। বগুড়া টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস আজ ছেড়ে যাচ্ছে না। তবে বগুড়া হয়ে উত্তরবঙ্গের অন্য জেলার দূরপাল্লার বাস চলাচল করছে। এ ছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে চলাচলকারী উত্তরবঙ্গ-রাজশাহী এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রুটে বাস চলাচল…

Read More

টেকনাফের হোয়াইক্যং উনছিপ্রাং এলাকায় কক্সবাজার-টেকনাফের প্রধান সড়কে সিএনজি ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অনেকে। আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরে আলম।

Read More

বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো বেশি সংখ্যক বাংলাদেশী শান্তিরক্ষী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতি ও অব্যাহত সমর্থনের কথা আবারো তুলে ধরেন। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রুয়া এবং অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও জাতিসংঘ সদরদপ্তরের শান্তিরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরো বাংলাদেশী অফিসারকে পদায়নের জন্যেও অনুরোধ করেন জেনারেল আজিজ আহমেদ। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষীদের পেশাগত জ্ঞান, নিয়মানুবর্তিতা, নিষ্ঠা…

Read More

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, “বাঙালির সকল বিজয়ের প্রাণপুরুষ বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুপরিকল্পিতভাবে ভাষার লড়াই থেকে শুরু করে ক্রমান্বয়ে স্বাধীনতার আন্দোলন ও সংগ্রামে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এভাবেই তিনি গণতান্ত্রিক উপায়ে পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতিকে মুক্ত করেছিলেন।” মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলী রোডের নিজ বাসভবন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ‘ভাষা থেকে স্বাধীকার’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে সেমিনারে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। এসময় মৎস্য ও…

Read More

মাত্র ১৬ বছর বয়সে বাবা-মায়ের কাছে বায়না করেছিলেন ভারতে আসবেন। উদ্দেশ্য ছিল বলিউডের নায়ক সালমান খানকে বিয়ে করা। কিন্তু তার বাবা-মা বিষয়টাকে গুরুত্ব দেননি। তাই আত্মীয়দের সঙ্গে দেখা করার নাম নিয়ে ‘পালিয়ে’ পাকিস্তান থেকে মুম্বাই আসেন তিনি। তিনি হলেন সোমি আলি। সম্প্রতি বোম্বাই টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, সেই সময় ১৯৯১ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবি দেখে সালমানের জন্য পাগল হয়ে যান তিনি। ভারতে এসে বলিউডে পা রাখেন। অভিনয় করেন সাইফ আলি খান এবং সুনীল শেঠির সঙ্গে। খুব অল্প সময় বলিউডে কাজ করেছেন সাবেক অভিনেত্রী সোমি আলি। ভারতে আসার আগে তিনি বাড়িতে জানান, তাজমহল দেখতে…

Read More

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাবও বাতিলের সুপারিশ করা হয়। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) জামুকার ৭২তম সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন। তিনি জানান, জিয়াউর রহমানসহ এই পাঁচ জন এবং তাদের পরিবার মুক্তিযুদ্ধে অবদানের জন্যে কোনো ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন না। এসব বিষয় নিয়ে একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার ষড়যন্ত্রে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা ছিল…

Read More

জনপ্রিয় শিল্পী শাকিরা ইসাবেল মেবারাক। তিনি একজন কলম্বিয়ান গায়িকা। বিশ্বব্যাপী তার রয়েছে অসংখ্য ভক্ত। শাকিরা নামেই তিনি সবার কাছে পরিচিত। সম্প্রতি ৪৪ বছরে পা রেখেছেন লাস্যময়ী এই পপ তারকা। তবে চুয়াল্লিশেও তার লাবণ্য এতটুকুও কমেনি। বরং দিন দিন তা যেন বেড়েই যাচ্ছে। দীর্ঘ তিন দশক তিনি গানের ক্যারিয়ারে পার করেছেন। এ সময়ের মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট গান। তিনি এমন এক তারকা যিনি গানে ও নাচে সমানভাবে দক্ষ। বহু আগেই দর্শকের মন জয় করেছেন এই গায়িকা। তবে তার প্রতিভার তালিকা শুধু নাচ-গানেই সীমাবদ্ধ নয়। একাধারে তিনি গান লেখা, বেলি ড্যান্সিং, কোরিওগ্রাফি, রেকর্ড প্রোডিউস, মডেলিং সবই করে নিজেকে…

Read More