Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বিনোদন»তাঁদের ঘরে আসছে দ্বিতীয় সন্তান। স্ত্রীকে সময় দিতেই কমেডি শোর এই ছোট্ট বিরতি।
বিনোদন

তাঁদের ঘরে আসছে দ্বিতীয় সন্তান। স্ত্রীকে সময় দিতেই কমেডি শোর এই ছোট্ট বিরতি।

January 30, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কিছুদিনের জন্য হচ্ছে না ‘কপিল শর্মা শো’। ভারতীয় জনপ্রিয় এই কমেডি শো এবার ছোট্ট বিরতিতে যাচ্ছে। গত বৃহস্পতিবার টুইটারে এই তথ্য জানিয়েছেন এই শোর প্রধান আকর্ষণ কপিল শর্মা। তিনি জানিয়েছেন, তাঁদের ঘরে আসছে দ্বিতীয় সন্তান। স্ত্রীকে সময় দিতেই আপাতত পরিবারের সঙ্গেই থাকছেন এই অভিনেতা।
এর আগে কিছু গণমাধ্যম প্রতিবেদন করেছিল, কিছুদিনের জন্য বন্ধ থাকতে পারে ‘কপিল শর্মা শো’। তারপর কিছু পরিবর্তন করে ফিরবে আবার। টুইটারে প্রশ্ন–উত্তরের একটি পর্বে একজন ভক্ত কপিলকে শো বন্ধের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কারণ, আমার দ্বিতীয় সন্তান আসছে। এই মুহূর্তে আমার স্ত্রীর আমাকে বেশি প্রয়োজন।’

এরপরই গতকাল বৃহস্পতিবার দেখা যায় টুইটারে কপিল শোর সাময়িক বন্ধ নিয়ে পোস্ট দিয়েছেন। পাঞ্জাবের জলন্ধরে ২০১৮ সালে দীর্ঘদিনের বান্ধবী গিনি ছত্রাতকে বিয়ে করেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় উপস্থাপক ও কৌতুকশিল্পী কপিল শর্মা।

এর আগে এই কমেডিয়ান টুইটারে সবার সঙ্গে তাঁর বান্ধবীকে পরিচয় করিয়ে দেন। গিনি ছত্রাতের সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে কপিল টুইট করে লিখেছেন, ‘ও আমার বেটার হাফ বলব না; বরং বলব, ও আমাকে পরিপূর্ণ করছে। গিনি, তোমাকে ভালোবাসি। সবাই ওকে স্বাগত জানান।’
গিনি ছত্রাত ব্যবসায়ী। পাঞ্জাবের জলন্ধরে তিনি ও কপিল একসঙ্গে কলেজে পড়াশোনা করেছেন। কলেজের বিভিন্ন অনুষ্ঠানে তাঁরা স্ট্যান্ডআপ কমেডি করেছেন। কপিলকে নানাভাবে সহযোগিতা করেছেন। কপিল আর গিনির পরিচয় ১১ বছরের। কপিলের পরিবারও গিনিকে পছন্দ করে।

২০১৯ সালে মেয়ের বাবা হন কপিল। ‘ফুটফুটে কন্যাসন্তানের বাবা হয়েছি। আপনারা আশীর্বাদ করুন।’ টুইটারে লিখেছিলেন জনপ্রিয় কৌতুকশিল্পী, অভিনয়শিল্পী ও উপস্থাপক কপিল শর্মা। এভাবেই নিজের বাবা হওয়ার খুশির খবর সবার সঙ্গে ভাগ করেছিলেন তিনি।
‘কপিল শর্মা শো’তে কপিল ছাড়াও আরও অংশগ্রহণ করেন ভারতি সিং, সুমনা চক্রবর্তী, ক্রুষ্ণা অভিষেক ও কিকু সারদা। এ বছরের প্রথম দিকে কপিল শর্মা নেটফ্লিক্সের একটি প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এটি কি কমেডি শো, সিরিজ, নাকি সিনেমা, তা জানাননি তিনি। ২০২১ সালে মুক্তি পাবে এটি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

January 6, 2026

ইরফান সাজ্জাদের সঙ্গে দীঘি-ভাবনার ওয়েব সিনেমা

January 6, 2026
January 5, 2026

জনপ্রিয় রিয়েলিটি শোয়ের দুই প্রতিযোগীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল!

January 5, 2026
October 1, 2025

অক্টোবর এলেই ‘শিউলি’কে মনে পড়ে

October 1, 2025
সর্বশেষ
  • প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়
  • কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা
  • শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা
  • কালীগঞ্জে বিজ্ঞান বিষয়ক সিম্পোজিয়াম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়

April 18, 2026

কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা

April 17, 2026

শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা

April 16, 2026

কালীগঞ্জে বিজ্ঞান বিষয়ক সিম্পোজিয়াম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

April 16, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়
  • কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা
  • শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.