Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আইন ও আদালত»ডিইপিজেড থেকে প্রকাশ্যে সিএন্ডএফ কর্মকর্তাকে তুলে নিয়ে গেলো সন্ত্রাসীরা
আইন ও আদালত

ডিইপিজেড থেকে প্রকাশ্যে সিএন্ডএফ কর্মকর্তাকে তুলে নিয়ে গেলো সন্ত্রাসীরা

August 2, 20253 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
ডিইপিজেড থেকে প্রকাশ্যে সিএন্ডএফ কর্মকর্তাকে তুলে নিয়ে গেলো সন্ত্রাসীরা
মোজাম্মেল হোসাইনঃ আশুলিয়া থানা প্রতিনিধি।
 ডিইপিজেডের সিএন্ডএফ ব্যবসায়ী প্রতিষ্ঠান সুইফট লজিস্টিক সার্ভিস লিমিটেড এর এক কর্মকর্তা মোহাম্মদ আশিক হাসানকে (৩০) দিনে দুপুরে ডিইপিজেডের ভেতর থেকে তুলে নিয়ে যায় ২৫-৩০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ। গত ৩১ শে জুলাই বৃহস্পতিবার দুপুর ১.৩০  মিনিটে ডিইপিজেড এলাকায় এ ঘটনার ঘটে। ডিইপিজেডের নিরাপত্তার মধ্যেও এই ঘটনায় সিএন্ডএফ ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। পরবর্তীতে ভুক্তভোগী মোহাম্মদ আশিক হাসান আশুলিয়া থানায় মোহাম্মদ দেলোয়ার হোসেন মিন্টুকে প্রধান আসামি করে মোট ৩২ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলা নং – ০২ তারিখ- ০২-০৮-২৫ ইং। দেলোয়ার হোসেন মিন্টু আশুলিয়ার ভাদাইল এলাকার মোহাম্মদ পিয়ার আলীর ছেলে। ভুক্তভোগী মোঃ আশিক হাসান বলেন, দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেন মিন্টুর নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ আমাদের কাছে চাঁদা দাবি করে আসছিলো কিন্তু আমরা কোনভাবেই চাঁদা দিতে রাজি না হওয়ায় বিভিন্ন রকমের হুমকি দিয়ে আসছিলো। এরই প্রেক্ষিতে গত ৩১শে জুলাই দুপুর ১.৩০ মিনিটের সময় মেহেদী, রাশেদু ইসলাম টুটুল, আজিজ, ফরহাদ, গলাকাটা আরিফ, নাঈম জাকিউল, জিম সহ ২৫-৩০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ আমার উপর হামলা চালায় এবং আমাকে জোরপূর্বক ডিইপিজেড এর ভেতর থেকে তুলে নিয়ে ভাদাইল এলাকায় দেলোয়ার হোসেন মিন্টুর অফিসে নিয়ে যায়। সেখানে উপস্থিত মিন্টু সহ তার সহযোগীরা আমাকে কয়েক ঘন্টা আটকে রেখে লোহার রড ও জি আই পাইপ দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এ সময় আমার কাছে থাকা প্রতিষ্ঠানের ট্যাক্সের ৪ লক্ষ ৭০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে আশুলিয়া থানা একটি মামলা দায়ের করা হয়েছে। দোষী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে এজাহারভুক্ত আসামিদের ধরতে অভিযান শুরু করে দিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
বেপজার নির্বাহী পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমাদের দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা সশস্ত্র না থাকায় শুধু লাঠি দিয়ে দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আমরা দ্রুত উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা বৃদ্ধি সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।
এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -১ এর পুলিশ সুপার মোঃ মোমিনুল ইসলাম বলেন, আমরা ইপিজেডসহ সাভার, আশুলিয়া ও ধামরাই এর শিল্প কারখানা নিরাপদ, কর্মপরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য কাজ করছি। গত ৩১ শে জুলাই ঢাকা ইপিজেডে জনৈক সিএন্ডএফ এজেন্টের কর্মকর্তাকে তুলে নিয়ে যাওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তাৎক্ষণিক কোন সংবাদ ভিকটিম অথবা ইপিজেড কর্তৃপক্ষের নিকট থেকে আমরা জানতে পারিনি। উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি জানার পর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপযুক্ত কর্তৃপক্ষ ঘটনার পরিদর্শন করেছেন। গতকাল সাপ্তাহিক ছুটি থাকার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার সুযোগ হয়নি। তবে আগামীকাল ইপিজেড কর্তৃপক্ষ ও আশুলিয়া থানা পুলিশ নিয়ে গুরুত্ব  সহকারে আমরা আলোচনা করে ইপিজেডের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবো। এই ঘটনার পর ইপিজেডের নিরাপত্তা বজায় রাখার জন্য পোষাকধারী পুলিশের সংখ্যা বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

March 12, 2026

কৃষিজমি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

March 12, 2026
March 12, 2026

ভ্রাম্যমাণ আদালতে অসাদাচরণের অভিযোগে জেলহাজতে সাংবাদিক

March 12, 2026
March 12, 2026

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের নির্বাচন নিয়ে হাইকোর্টে শুনানি

March 12, 2026
সর্বশেষ
  • প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়
  • কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা
  • শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা
  • কালীগঞ্জে বিজ্ঞান বিষয়ক সিম্পোজিয়াম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়

April 18, 2026

কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা

April 17, 2026

শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা

April 16, 2026

কালীগঞ্জে বিজ্ঞান বিষয়ক সিম্পোজিয়াম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

April 16, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়
  • কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা
  • শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.