Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»শিক্ষাঙ্গান»শিক্ষা প্রতিষ্ঠানে ভুয়া নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষের নামে
শিক্ষাঙ্গান

শিক্ষা প্রতিষ্ঠানে ভুয়া নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষের নামে

May 20, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শিক্ষা প্রতিষ্ঠানে ভুয়া নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষের নামে
ফজলুল কবিরঃ
আজকের দিনে শিক্ষা ধ্বংসের মুখে। শিক্ষকও ধীরে ধীরে পাঠদানের সাথে সাথে জড়িয়ে পড়ছে ঘুষ বাণিজ্যে। যে শিক্ষা মানুষকে ন্যায়নীতি ও আদর্শবান করে তোলে, সেই শিক্ষাই যদি শিক্ষকের হাতেই অপমানিত হয়, তাহলে শিক্ষার ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে? অন্যদিকে, যে শিক্ষা ঘুষ, মাদক ও সকল অপরাধীর বিরুদ্ধে ঘৃণার চোখে দেখে, সেখান থেকেই এখন শুরু হচ্ছে অপরাধের রাজত্ব। এমনই নজিরবিহীন একটি ঘটনা ঘটেছে পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের দিঘলীয়া আলহাজ্ব জয়েনউল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজে।

এই শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক এবং একজন ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় ৩১শে জানুয়ারি ২০২৩ ইং তারিখে, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমকাল ও পাবনা থেকে প্রকাশিত দৈনিক ইছামতি পত্রিকায়।

প্রতিষ্ঠানে জনবল প্রয়োজন, সে ক্ষেত্রে নিয়োগ দেওয়া স্বাভাবিক। কিন্তু অভিযোগ উঠেছে—কলেজ পর্যায়ের পদকে স্কুল পর্যায়ের পদ হিসেবে দেখিয়ে নিয়োগ দিয়ে জনবল নিয়েছে কর্তৃপক্ষ, এবং এই ভুয়া নিয়োগের মাধ্যমে একটি চক্র লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের মূলহোতা ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহাদাত হোসেন। তিনি রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এবং ক্ষমতাসীন দলের পুঙ্গলী ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে—শিক্ষার্থীদের সঠিকভাবে ক্লাস না নেওয়া, আন্দোলনের মুখোমুখি হওয়া, প্রতিষ্ঠান থেকে বই বিক্রি করাসহ আরও নানা অনিয়ম। এতসব অভিযোগ থাকা সত্ত্বেও তিনি দাম্ভিকতার সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনায় নিমগ্ন।

চা-স্টল থেকে শুরু করে নানা শ্রেণিপেশার মানুষের মনে প্রশ্ন—একজন অধ্যক্ষের কি এমন হওয়া উচিত?

এই অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ শাহাদাত হোসেনের কাছে প্রতিষ্ঠানের জনবল নিয়োগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “যে অভিযোগ দিয়েছে, তার কাছেই তথ্য আছে—তাকে কিসে নিয়োগ দিয়েছি, কবে দিয়েছি। নিয়োগ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।”

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এম.পি.ও. নীতিমালা-২০২১ অনুযায়ী বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তথা কলেজ শাখায় ল্যাব সহকারী (পদার্থবিজ্ঞান, রসায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান/প্রাণীবিজ্ঞান বিষয় অনুমোদন ও ল্যাব চালু থাকলে) একজন নেওয়া যেতে পারে।

অন্যদিকে, বেসরকারি বিদ্যালয়সমূহের শিক্ষক ও কর্মচারীর জনবল কাঠামোতে ১৯টি পদ চালু থাকলেও ‘ল্যাব সহকারী’ নামে কোনো পদ নেই—শুধু ‘কম্পিউটার ল্যাব অপারেটর’ (সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব চালু থাকলে) একজন নিয়োগের উল্লেখ আছে।

কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ভুয়া নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, যার ফলে ভুক্তভোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
January 13, 2026

৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে

January 13, 2026
November 5, 2025

অরবিট টেকনোলজির উদ্যোগে অনলাইন এমসিকিউ প্রতিযোগিতা, বিজয়ী পাবে পুরস্কার

November 5, 2025
সর্বশেষ
  • প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়
  • কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা
  • শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা
  • কালীগঞ্জে বিজ্ঞান বিষয়ক সিম্পোজিয়াম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়

April 18, 2026

কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা

April 17, 2026

শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা

April 16, 2026

কালীগঞ্জে বিজ্ঞান বিষয়ক সিম্পোজিয়াম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

April 16, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়
  • কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা
  • শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.