চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তিকে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, ট্রেনের দরজার বাইরে ঝুলে থাকা এক ব্যক্তিকে ভেতর থেকে কেউ হাত ধরে রেখেছেন। জীবনের আকুতি জানানো সত্ত্বেও একপর্যায়ে তার হাত ছেড়ে দেওয়া হয় এবং তিনি ট্রেনের নিচে পড়ে যান।
৩৫ সেকেন্ডের এই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেকেই ধরে নেন যে ওই ব্যক্তি মারা গেছেন। তবে অনুসন্ধানে জানা যায়, তিনি প্রাণে বেঁচে গেছেন এবং বর্তমানে বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
