নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ০৭ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক
৪ ট ৫০ ঘটিকায় নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দেইরপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ৭,৪৫০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী ১। মোঃ নয়ন (৪০), পিতা মোঃ কালু, ২। মোঃ আনারুল (৩২), পিতা মোঃ হানিফ উভয়ের ঠিকানা গ্রামঃ নিতপুর মাস্টার পাড়া, ডাকঘরঃ নিতপুর, থানাঃ পোরশা, জেলা-নওগাঁ’কে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার পোরশা থানায় মামলা দায়ের পূর্বক আসামীদেরকে মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
