কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার।
জনিরুল ইসলাম এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত,,
সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট ২১,০৬,৫৭৫/- (একুশ লক্ষ ছয় হাজার পাঁচশত পঁচাত্তর) টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে।
০৮ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ১৩১৫ ঘটিকায় প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুরা বটতলা নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ২৬,২৫০/- (ছাব্বিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা।
পরবর্তীতে ০৯ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ০০২০ ঘটিকায় চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চল্লিশপাড়া মাঠে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ০৯ বোতল ভারতীয় মদ, ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২৮৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪,৭৬,১৭৫/- (চার লক্ষ ছিয়াত্তর হাজার একশত পঁচাত্তর) টাকা।
একই তারিখ আনুমানিক ০০১০ ঘটিকায় আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া মাঠে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬,০৬,৬০০/- (ছয় লক্ষ ছয় হাজার ছয়শত) টাকা।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিজিবি ভবিষ্যতেও একই দৃঢ়তা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার
2 Mins Read
