কামরুল হাসান পলাশ সিটি রিপোর্টার
সম্প্রতি আমাদের প্রকাশিত “ডেমরা শান্তিবাগে জমি সংক্রান্ত বিষয়ে মার্কেট দখলের অভিযোগ” শীর্ষক সংবাদে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা-এর বিরুদ্ধে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা পরবর্তী যাচাই-বাছাইয়ে সঠিক নয় বলে প্রতীয়মান হয়েছে।
পরবর্তীতে ডেমরা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, উক্ত জমির মালিকানা তিনি ক্রয়সূত্রে বৈধভাবে অর্জন করেছেন। ফলে আমাদের প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে যে অভিযোগের বিষয়টি উপস্থাপিত হয়েছিল, তা প্রকৃত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ভুল তথ্য প্রকাশের কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা, তাঁর পরিবার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি যে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।
সাংবাদিকতার নীতি, বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা এই প্রতিবাদলিপি প্রকাশ করছি এবং ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্কতা ও যথাযথ তথ্য যাচাইয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করছি।
