Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 16
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»বেলকুচিতে জার্মান প্রবাসীর বাড়িতে মধ্যরাতের ভয়াবহ ডাকাতি: গৃহবধূকে হত্যার হুমকি, মাকে কুপিয়ে জখম, জনতার হাতে আটক -১
লিড নিউজ

বেলকুচিতে জার্মান প্রবাসীর বাড়িতে মধ্যরাতের ভয়াবহ ডাকাতি: গৃহবধূকে হত্যার হুমকি, মাকে কুপিয়ে জখম, জনতার হাতে আটক -১

June 15, 20263 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেলকুচিতে জার্মান প্রবাসীর বাড়িতে মধ্যরাতের ভয়াবহ ডাকাতি: গৃহবধূকে হত্যার হুমকি, মাকে কুপিয়ে জখম, জনতার হাতে আটক -১

রিপোর্টার মোঃ হাবিবুর রহমান বেলকুচি সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তালুকদার মেটুয়ানী গ্রামে জার্মান প্রবাসী মোঃ নজরুল ইসলামের বাড়িতে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। ডাকাতদের হামলায় কয়েকজন নারী আহত হয়েছেন। পালানোর সময় ডাকাত দলের এক সদস্যকে স্থানীয় জনতা আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, রাত প্রায় ২টা থেকে ২,৩০ মিনিটর দিকে ৬ থেকে ৭ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতদের হাতে ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল। ঘরে ঢুকেই তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে এবং গৃহবধূকে হত্যার হুমকি দিতে থাকে। এ সময় ঘরে কোনো পুরুষ সদস্য উপস্থিত না থাকায় নারী সদস্যরা চরম আতঙ্কের মধ্যে পড়েন।

পরিবারের সদস্যদের দাবি, ডাকাতরা প্রথমেই গৃহবধূর ওপর চাপ সৃষ্টি করে ,তাহার সাথে পরিহিত এবং তাহার মা এবং শাশুড়ির সাথে পরিহিত স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়ার পর নগদ অর্থ ও মূল্যবান সামগ্রীর অবস্থান জানতে চায়। একপর্যায়ে গৃহবধূর মা ও শাশুড়িকে মারধর শুরু করে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন ডাকাত দলের সদস্যরা গৃহবধূর মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পাশাপাশি শাশুড়িকেও ধাক্কাধাক্কি ও মারধর করা হয়। পুরো সময়জুড়ে ডাকাতরা ঘরের নারীদের মেরে ফেলার হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

ভুক্তভোগী পরিবার জানান ডাকাতদের একজনকে চিনে ফেলায় তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। এ সময় এক গৃহবধুকে মারধোর করেন গুরুতর জখম করা হয় বলে অভিযোগ রয়েছে।

ডাকাত দল দীর্ঘ সময় ধরে বাড়িতে তাণ্ডব চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ডাকাত দলের এক সদস্যকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।

আটককৃত ব্যক্তির নাম মনসুর বাসা বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি জনতা ও প্রশাসনের কাছে স্বীকার করেছেন যে, তালুকদার মেটুয়ানী গ্রামের এক ব্যক্তির নির্দেশে তারা ডাকাতি করতে এসেছিলেন। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৪নং ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদ আলী বলেন, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। বাড়ির ভাঙচুর, লুটপাট ও আহতদের অবস্থা দেখে বুঝতে পেরেছি ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন।”

ইউপি সদস্য মোঃ বাবর আলী বলেন, “গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল ঘরে প্রবেশ করে নারীদের ওপর হামলা চালায় এবং লুটপাট করে। এলাকাবাসীর সাহসী ভূমিকার কারণে একজন ডাকাত আটক হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই।”

ঘটনার পর তালুকদার মেটুয়ানী গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, একজন প্রবাসীর কষ্টার্জিত অর্থ-সম্পদের ওপর এমন নৃশংস হামলা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ডাকাত দলের মূল হোতাসহ জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এছাড়া লুট হওয়া নগদ অর্থ ও মূল্যবান মালামাল উদ্ধার করে ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 15, 2026

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ‘খুরশিদা ভাত ঘর’ দখলের অভিযোগ, আইনি প্রতিকার চান ভুক্তভোগী

June 15, 2026
June 15, 2026

মানবিক কাজ ও জনসম্পৃক্ততায় আলোচনায় গাজীপুর সিটির সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি

June 15, 2026
June 14, 2026

ব্রাহ্মণবাড়িয়ার চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা, ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া

June 14, 2026
সর্বশেষ
  • বেলকুচিতে জার্মান প্রবাসীর বাড়িতে মধ্যরাতের ভয়াবহ ডাকাতি: গৃহবধূকে হত্যার হুমকি, মাকে কুপিয়ে জখম, জনতার হাতে আটক -১
  • আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ‘খুরশিদা ভাত ঘর’ দখলের অভিযোগ, আইনি প্রতিকার চান ভুক্তভোগী
  • মানবিক কাজ ও জনসম্পৃক্ততায় আলোচনায় গাজীপুর সিটির সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি
  • ব্রাহ্মণবাড়িয়ার চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা, ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া
  • লালমনিরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন -মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি

বেলকুচিতে জার্মান প্রবাসীর বাড়িতে মধ্যরাতের ভয়াবহ ডাকাতি: গৃহবধূকে হত্যার হুমকি, মাকে কুপিয়ে জখম, জনতার হাতে আটক -১

June 15, 2026

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ‘খুরশিদা ভাত ঘর’ দখলের অভিযোগ, আইনি প্রতিকার চান ভুক্তভোগী

June 15, 2026

মানবিক কাজ ও জনসম্পৃক্ততায় আলোচনায় গাজীপুর সিটির সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি

June 15, 2026

ব্রাহ্মণবাড়িয়ার চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা, ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া

June 14, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • বেলকুচিতে জার্মান প্রবাসীর বাড়িতে মধ্যরাতের ভয়াবহ ডাকাতি: গৃহবধূকে হত্যার হুমকি, মাকে কুপিয়ে জখম, জনতার হাতে আটক -১
  • আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ‘খুরশিদা ভাত ঘর’ দখলের অভিযোগ, আইনি প্রতিকার চান ভুক্তভোগী
  • মানবিক কাজ ও জনসম্পৃক্ততায় আলোচনায় গাজীপুর সিটির সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.