আব্দুল্লাহ আল রোমান সিটি রিপোর্টার (গাজীপুর)
গাজীপুর সিটি কর্পোরেশন এর ৪৬, ৪৭ ও ৪৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আলোচনায় থাকা তরুণ সমাজসেবী ফারিবা চৌধুরী লেমি অল্প সময়েই সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
প্রার্থিতা ঘোষণার পর থেকেই ওয়ার্ডজুড়ে তাঁর সামাজিক কর্মকাণ্ড, মানবিক উদ্যোগ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা নিয়ে ইতিবাচক আলোচনা বাড়ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং নারী ও শিশুকল্যাণমূলক বিষয়ে আগ্রহের কারণে ইতোমধ্যেই তিনি বহু মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে তরুণ সমাজ ও নারীদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
