আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ‘খুরশিদা ভাত ঘর’ দখলের অভিযোগ, আইনি প্রতিকার চান ভুক্তভোগী
কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন ‘খুরশিদা ভাত ঘর’ নামক একটি হোটেল অবৈধভাবে দখল ও হুমকির মুখে পড়ার অভিযোগ উঠেছে। খরুলিয়ার মগবুল সওদাগর পাড়ার বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন হোটেলের মালিক, পি এম খালীর পাতলী এলাকার ভুক্তভোগী আরফাত সিদ্দিকী।
নিজের ব্যবসা প্রতিষ্ঠানটি রক্ষা এবং জানমালের নিরাপত্তায় একটি সংবাদ সম্মেলন করেছেন আরফাত সিদ্দিকী। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও আইনি সহায়তা দাবি করেন।
ভুক্তভোগী আরফাত সিদ্দিকী জানান, গত ১৭ বছর ধরে তারা শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে গত ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের এই সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি জসিম নামের ওই ব্যক্তি নতুন করে হোটেলটি দখল করার জন্য তাদের বিভিন্ন ধরণের হুমকি-ধমকি দিচ্ছেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়ে বলেন, “আমরা এই ঘটনার সঠিক তদন্ত চাই। সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেয়ে যেন আমরা আমাদের সম্পত্তি ও ব্যবসা শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে পারি, সেজন্য প্রশাসনের সুষ্ঠ বিচার কামনা করছি।
