Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, July 11
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে চলছে টিকিট বাণিজ্য।তিন টাকার টিকেট বিক্রি হচ্ছে ১০ টাকা। বছরে প্রায় ১৫ লক্ষ টাকা অতিরিক্ত আদায়
লিড নিউজ

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে চলছে টিকিট বাণিজ্য।তিন টাকার টিকেট বিক্রি হচ্ছে ১০ টাকা। বছরে প্রায় ১৫ লক্ষ টাকা অতিরিক্ত আদায়

March 13, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে চলছে টিকিট বাণিজ্য।।তিন টাকার টিকেট বিক্রি হচ্ছে ১০ টাকা। বছরে প্রায় ১৫ লক্ষ টাকা অতিরিক্ত আদায় ।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিটকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী বহির্বিভাগের টিকিটের মূল্য ৩ টাকা নির্ধারিত থাকলেও রোগীদের কাছ থেকে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে দেখা যায়, টিকিট সংগ্রহের জন্য প্রায় শতাধিক রোগী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। লাইনে দাঁড়ানো কয়েকজন রোগীর সঙ্গে কথা বললে তারা জানান, প্রতিটি টিকিটের জন্য ১০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।
মোসাম্মৎ তানজিনা আক্তার সহ কামাল নামে একাধিক রোগী বলেন, সরকারি টিকিটের দাম ৩ টাকা হলেও আমাদের কাছ থেকে ১০ টাকা নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে উল্টো খারাপ ব্যবহার করা হয়।
আরেক রোগী অভিযোগ করে বলেন, টিকিট কাউন্টারে বেশি টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে সেখানে থাকা কিছু স্টাফ ও দালাল উচ্চস্বরে কথা বলেন। অনেক সময় রোগীদের অপমানজনক পরিস্থিতির মুখেও পড়তে হয়।
টিকিট কাউন্টারে অতিরিক্ত টাকা আদায় করতে দেখা যায়, টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা হাসপাতালের এক সহকারী কর্মচারী প্রতি টিকিটে ১০ টাকা করে নিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৫ টাকা খুচরা দেওয়া সম্ভব হয় না, তাই অতিরিক্ত টাকা রাখা হচ্ছে।
তবে রোগীদের দাবি, অনেক সময় ১০ টাকারও বেশি নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০০ থেকে ৬০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। সে হিসাবে প্রতি রোগীর কাছ থেকে অতিরিক্ত ৭ টাকা করে আদায় করলে মাসে প্রায় এক লক্ষ্য ২৬ হাজার যা প্রতি বছরে ১৫,লক্ষ্য ১২ হাজার টাকারও বেশি অর্থ সংগ্রহ হয়।
স্থানীয়দের অভিযোগ, এই উদ্বৃত্ত টাকার একটি অংশ হাসপাতালের কয়েকজন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের মধ্যে ভাগ হয়ে যায়।
অতিরিক্ত টাকার ভাগ কোথায় যাচ্ছে
এ বিষয়ে জান্তেচাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বহির্বিভাগের টিকিটের মূল্য ৩ টাকা। খুচরা টাকা না থাকায় অনেক সময় কাউন্টারে অতিরিক্ত টাকা আদায় করা হয়ে থাকে, তিনি আরও বলেন তার পর কেও অতিরিক্ত অর্থ আদায় করেন তাহলে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন বলেন, অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি হাসপাতালের সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

July 9, 2026

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ২৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

July 9, 2026
July 9, 2026

নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক

July 9, 2026
July 9, 2026

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার

July 9, 2026
সর্বশেষ
  • একাধিক ছেলের সঙ্গে নির্জনার সম্পর্ককে কেন্দ্র করে হত্যা:  অভিযুক্তবাবা-মা
  • মেট্রোরেলে দিনে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন
  • জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতাবাড়াতে সরকার কাজকরছে:প্রধানমন্ত্রী
  • ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল, পে স্কেলসহ আলোচনায় যেসব বিষয়
  • বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

একাধিক ছেলের সঙ্গে নির্জনার সম্পর্ককে কেন্দ্র করে হত্যা:  অভিযুক্তবাবা-মা

July 11, 2026

মেট্রোরেলে দিনে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন

July 11, 2026

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতাবাড়াতে সরকার কাজকরছে:প্রধানমন্ত্রী

July 11, 2026

ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল, পে স্কেলসহ আলোচনায় যেসব বিষয়

July 11, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • একাধিক ছেলের সঙ্গে নির্জনার সম্পর্ককে কেন্দ্র করে হত্যা:  অভিযুক্তবাবা-মা
  • মেট্রোরেলে দিনে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন
  • জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতাবাড়াতে সরকার কাজকরছে:প্রধানমন্ত্রী
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.