গাজীপুরে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় নাটমন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং ভাষা শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর সম্মান জানানো হয়।
