Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, July 1
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বিনোদন»ঢালিউড»আবার প্রেম ও বিয়ে হবে সামান্থার, জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী
ঢালিউড

আবার প্রেম ও বিয়ে হবে সামান্থার, জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

May 8, 20222 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভিনয়ে নাম লিখিয়েই নাগা চৈতন্যের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তারপরই চার হাত এক হয়। যদিও চার বছরের বেশি দীর্ঘস্থায়ী হয়নি তাঁদের বিয়ে। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন নাগা চৈতন্য ও সামান্থা। বিবাহবিচ্ছেদ যেন তাঁর ভক্তের সংখ্যা দিন দিন বাড়িয়ে তুলেছে।

‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজ সামান্থার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে অল্লু অর্জুনের সঙ্গে আইটেম সং ‘উ অন্তভা’ গানে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রীর নাম এখন তামিল বিনোদনের দুনিয়া থেকে বলিউড—সর্বত্র। ‘পুষ্পা: দ্য রাইজ’–এর এই আইটেম সংয়ের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন পাঁচ কোটি টাকা।

নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। এবার চর্চায় এল ভাগ্যে বিশ্বাসী সামান্থার ভবিষ্যৎ। জ্যোতিষী কল্পেশ শাহ, যা বলেন তা–ই শোনেন সামান্থা। তিনি তাঁর প্রতি আস্থাশীল। কল্পেশের ভবিষ্যদ্বাণী বলছে, সামান্থার আবার বিয়ে হবে। তবে কিছুদিন পর। তাঁর ওপর এখন ‘বৃহস্পতি’ সহায়। সঙ্গে আছে ‘বুধ’ আর ‘রাহু’। কল্পেশের মতে, সামান্থার ভবিষ্যৎ উজ্জ্বল। তাঁর কাজে তিনি দারুণ সাফল্য পাবেন। কিন্তু বিয়ে হবে কিছুদিন পর। দূরের কোনো মানুষের সঙ্গে সামান্থার প্রেম আর বিয়ে হবে। এই প্রেম তাঁকে সান্ত্বনা দেবে।

সামান্থা রথ প্রভুকে খুব শিগগিরই দেখা যাবে ‘শকুন্তলম’ ছবিতে। ‘শকুন্তলম’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক গুণশেখর। ছবিটি প্রযোজনা করছেন নীলিমা গুণা ও দিল রাজু। এ ছাড়া ‘যশোদা’ ছবিতে একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে সামান্থাকে। ইতিমধ্যেই প্রায় তিন কোটি টাকা খরচে বিশালাকার সেট তৈরি করে আলোচনার কেন্দ্রে ছবিটি। আগস্ট মাসেই মুক্তি পাবে ছবিটি। আপাতত দর্শক উন্মুখ হয়ে আছেন তাঁর এ দুটি ছবি দেখার জন্য।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

January 6, 2026

ইরফান সাজ্জাদের সঙ্গে দীঘি-ভাবনার ওয়েব সিনেমা

January 6, 2026
January 5, 2026

জনপ্রিয় রিয়েলিটি শোয়ের দুই প্রতিযোগীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল!

January 5, 2026
October 1, 2025

অক্টোবর এলেই ‘শিউলি’কে মনে পড়ে

October 1, 2025
সর্বশেষ
  • কসবায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন, প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি; দিশেহারা পরিবার
  • কসবায় ইটবোঝাই ট্রাক খালে উল্টে নিহত ২, আহত ৫
  • বাসাস এর ঘোষণা- সারাদেশে কমিটি গঠন ও নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার
  • চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক

কসবায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন, প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি; দিশেহারা পরিবার

June 30, 2026

কসবায় ইটবোঝাই ট্রাক খালে উল্টে নিহত ২, আহত ৫

June 29, 2026

বাসাস এর ঘোষণা- সারাদেশে কমিটি গঠন ও নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার

June 29, 2026

চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

June 26, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কসবায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন, প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি; দিশেহারা পরিবার
  • কসবায় ইটবোঝাই ট্রাক খালে উল্টে নিহত ২, আহত ৫
  • বাসাস এর ঘোষণা- সারাদেশে কমিটি গঠন ও নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.