Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি বন্ধ করেছে ভারত
বাংলাদেশ

অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি বন্ধ করেছে ভারত

March 25, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সব ধরনের রপ্তানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলেছে, ভারতে করোনার সংক্রমণ বাড়ছে। তার অর্থ, আগামী সপ্তাহগুলোয় ভারতে করোনার টিকার চাহিদা বাড়বে। তাই ভারতের নিজেরই টিকার দরকার হবে।

ভারতীয় কর্মকর্তারা টিকা রপ্তানি বন্ধের এ পদক্ষেপকে ‘সাময়িক’ হিসেবে বর্ণনা করেছেন। এ পদক্ষেপের কারণে আগামী এপ্রিল পর্যন্ত টিকার সরবরাহ প্রভাবিত হতে পারে।

ভারতের এ পদক্ষেপে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আমদানিকারক দেশগুলোর পাশাপাশি বৈশ্বিক কোভ্যাক্স উদ্যোগ প্রভাবিত হতে পারে। টিকার ন্যায্য বণ্টনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন এ উদ্যোগে ১৯০টির মতো দেশ রয়েছে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে টিকাটি উদ্ভাবন করেছে যুক্তরাজ্য-সুইডেনভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতে ‘কোভিশিল্ড’ নামে উৎপাদন করছে দেশটির সেরাম ইনস্টিটিউট। সেরাম ইনস্টিটিউট বিশ্বের সর্ববৃহৎ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য, ব্রাজিলসহ বিভিন্ন দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান পাঠাতে বিলম্বিত করছে সেরাম। এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ভারত এখন পর্যন্ত বিশ্বের অন্তত ৭৬টি দেশে ছয় কোটির বেশি টিকা রপ্তানি করেছে। তার বেশির ভাগই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

ত্রিপক্ষীয় চুক্তির আওতায় সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনেছে। চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে শুরু করে পরবর্তী ছয় মাসে ৫০ লাখ করে মোট তিন কোটি টিকা পাওয়ার কথা বাংলাদেশের। প্রথম চালানে ৫০ লাখ ও দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে বাংলাদেশ। এ ছাড়া ভারত সরকারের উপহার হিসেবে বাংলাদেশ ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
March 12, 2026

হিলিতে সাংবাদিক ও বিশিষ্টজনদের নিয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

March 12, 2026
সর্বশেষ
  • আখের রস বিক্রি করে বছরে ৪ লাখ টাকা আয়: সন্ধ্যামণি চাকমার সাফল্য
  • মে দিবস উপলক্ষে মাহমুদুল ইসলামের শুভেচ্ছা ও সংহতি প্রকাশ
  • ভালুকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত।
  • হাওরে ডুবে যাচ্ছে ফসল, বুকভরা কান্নায় কৃষক; শঙ্কায় খাদ্যনিরাপত্তা
  • রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে দূষিত হচ্ছে নাফ নদী ও স্থানীয় খাল

আখের রস বিক্রি করে বছরে ৪ লাখ টাকা আয়: সন্ধ্যামণি চাকমার সাফল্য

April 30, 2026

মে দিবস উপলক্ষে মাহমুদুল ইসলামের শুভেচ্ছা ও সংহতি প্রকাশ

April 30, 2026

ভালুকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত।

April 30, 2026

হাওরে ডুবে যাচ্ছে ফসল, বুকভরা কান্নায় কৃষক; শঙ্কায় খাদ্যনিরাপত্তা

April 30, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • আখের রস বিক্রি করে বছরে ৪ লাখ টাকা আয়: সন্ধ্যামণি চাকমার সাফল্য
  • মে দিবস উপলক্ষে মাহমুদুল ইসলামের শুভেচ্ছা ও সংহতি প্রকাশ
  • ভালুকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত।
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.