Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»মিয়ানমারের সেনা কর্মকর্তারা এবার নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের।
আন্তর্জাতিক

মিয়ানমারের সেনা কর্মকর্তারা এবার নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের।

March 20, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করায় এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে মিয়ানমারের ১১ সেনা কর্মকর্তা। ইউরোপীয়ান কূটনীতিকেরা জানিয়েছেন আগামী সোমবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা এই নিষেধাজ্ঞা অনুমোদন করবেন। এদিকে শনিবার মিয়ানমারের অভ্যুত্থানের নেতাদের অর্থ ও অস্ত্র পাওয়ার সুযোগ বন্ধ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মিয়ানমারের সামরিক অভ্যুত্থান শুরু থেকেই দেশটির জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। ব্যাপক দমন-পীড়ন ও নিরাপত্তা বাহিনীর হত্যাযজ্ঞ উপেক্ষা করে রাস্তায় নামছে মানুষ। প্রতিদিন বাড়ছে হতাহতের সংখ্যা। অ্যাডভোকেসি গ্রুপ অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে দেশটিতে অন্তত ২২৫ জন নিহত হয়েছে।

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করায় মিয়ানমারের সেনাবাহিনী এবং তাদের অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত মাসে সম্মত হয় ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। এক কূটনীতিক জানিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী ইইউ-এর সম্পত্তি জব্দ ও ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে মিয়ানমারের ১১ জন সেনা ও পুলিশ কর্মকর্তাকে। ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই নিষেধাজ্ঞা অনুমোদন করা হবে। তবে প্রাথমিক ধাপের পদক্ষেপে সেনা সংশ্লিষ্ট বাণিজ্যগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে কূটনীতিকরা বলছেন সামনের সপ্তাহগুলোতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।

এদিকে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস শনিবার বিশ্ব নেতাদের প্রতি এক জোরালো আবেদন রেখেছেন। ক্রমবর্ধমান সহিংসতার কারণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। নিরাপত্তা বাহিনীর অস্ত্র এবং অর্থ পাওয়ার সুযোগ বন্ধের দাবি তুলেছেন তিনি।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনেও গুতেরেসও মিয়ানমারের পরিস্থিতির নিন্দা জানিয়েছেন। তার মুখপাত্র বলেছেন, মিয়ানমারের সেনা নেতৃত্বের বিরুদ্ধে কঠোর এবং ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্রতিক্রিয়ার খুবই প্রয়োজন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
February 20, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালেন আনোয়ার ইব্রাহিম

February 20, 2026
January 14, 2026

বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ

January 14, 2026
সর্বশেষ
  • হাওরে ডুবে যাচ্ছে ফসল, বুকভরা কান্নায় কৃষক; শঙ্কায় খাদ্যনিরাপত্তা
  • রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে দূষিত হচ্ছে নাফ নদী ও স্থানীয় খাল
  • কছিমবাজার খেয়াঘাটে নৌকা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
  • গাছ পড়ে ও তার ছিঁড়ে কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়: দুর্ভোগে ২৭ হাজার গ্রাহক
  • ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা ও সংহতি

হাওরে ডুবে যাচ্ছে ফসল, বুকভরা কান্নায় কৃষক; শঙ্কায় খাদ্যনিরাপত্তা

April 30, 2026

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে দূষিত হচ্ছে নাফ নদী ও স্থানীয় খাল

April 30, 2026

কছিমবাজার খেয়াঘাটে নৌকা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

April 30, 2026

গাছ পড়ে ও তার ছিঁড়ে কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়: দুর্ভোগে ২৭ হাজার গ্রাহক

April 29, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • হাওরে ডুবে যাচ্ছে ফসল, বুকভরা কান্নায় কৃষক; শঙ্কায় খাদ্যনিরাপত্তা
  • রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে দূষিত হচ্ছে নাফ নদী ও স্থানীয় খাল
  • কছিমবাজার খেয়াঘাটে নৌকা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.