শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

মোঃ ফরিদ হোসেন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ pm
৫
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শিল্পাঞ্চল টঙ্গীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, অপরাধী যত শক্তিশালী বা প্রভাবশালীই হোক না কেন, কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না। সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪০ দিনে পরিচালিত বিশেষ অভিযানে মোট ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ছিনতাই মামলায় ৫৮ জন, মাদক মামলায় ৩৬ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৪২ জন এবং অন্যান্য মামলায় ১৮৩ জনকে আটক করা হয়েছে।

এ সময় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫৭২ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ১৮ কেজি গাঁজা, ২২ গ্রাম হেরোইন এবং ১৫ বোতল বিদেশি মদ। এছাড়াও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত টঙ্গীতে জননিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে বলে জানা গেছে।

ওসি মাকছুদুল আলম বলেন, “অপরাধ দমনে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। মাদক, ছিনতাই, সন্ত্রাস ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করেন এবং অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে পুলিশের ধারাবাহিক অভিযানে অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!