Author: jatvadmin

বলিউড জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। দুই বছরেরও বেশি সময় ধরে উঠতি মডেল রহমান শলের সঙ্গে প্রেম করছেন সাবেক এই মিস ইউনিভার্স। এদিকে সম্প্রতি বলিপাড়ায় কানাঘুষা শুরু হয়— প্রেমিকের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না সুস্মিতার। তাদের সম্পর্কে চিড় ধরেছে এবং ব্রেকআপের কথা ভাবছেন তারা। মূলত, সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতার একটি পোস্ট থেকেই এই গুঞ্জন শুরু হয়। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সুস্মিতা। শুক্রবার  মুম্বাইয়ের বান্দ্রায় রহমান শলের সঙ্গে দেখা যায় তাকে। এই সময় হাসিমুখেই পাপারাজ্জিদের ক্যামেরার সামনে হাজির হন তারা। যদিও ব্রেকআপের গুঞ্জন নিয়ে এই জুটি কোনও কথা বলেননি। তবে তাদের দেখে বোঝা যাচ্ছে, বেশ ভালো সময়ই পার করছেন তারা।…

Read More

ফের বিয়ের পিঁড়িতে বসছেন দিয়া মির্জা। আগামী ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের জন্য সাতপাকে বাঁধা পড়বেন দিয়া। ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গেই নতুন জীবন শুরু করতে চলেছেন বলিউড অভিনেত্রী। ভারতের মুম্বাইয়ের পালি হিলের বাসিন্দা বৈভব রেখির সঙ্গে সম্প্রতি সম্পর্কে জড়ান দিয়া মির্জা । গত বছর থেকেই বৈভবের সঙ্গে ডেট করতে শুরু করেন সাবেক এই মিস ইন্ডিয়া। যদিও বৈভবের সঙ্গে সম্পর্ককে বেশি লাইমলাইটে আসতে দেননি দিয়া। একরকম  চুপচাপই ছিলেন অভিনেত্রী। প্রায় এক বছর ধরে ডেট করার পর পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই দিয়া, বৈভবের বিয়ের আসর বসতে চলছে আগামী সোমবার। বিশেষ কোনও আড়ম্বর নয়, নিজেদের মতো করেই দিয়া এবং বৈভব একে অপরকে আপন করে নেবেন…

Read More

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব চূড়ান্তভাবে বাতিল হয়নি জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান পাকিস্তানের হয়ে কাজ করেছেন। যুদ্ধে জিয়ার ভূমিকা ছিল মূলত পাকিস্তানের পক্ষে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর শের ই বাংলা নগরের জাতীয় বেতার ভবনে বিশ্ব বেতার দিবস-২০২১ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হয়ে কাজ করেছেন তাদের বড় বড় পদে বসিয়েছেন জিয়া। তার বড় প্রমাণ তিনি শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। তিনি মূলত মুক্তিযুদ্ধে পাকিস্তানের সহযোগী হয়ে কাজ করেছেন। বিশ্ব বেতার দিবস প্রসঙ্গে মন্ত্রী বলেন, বেতারের গুরুত্ব এখনো কমেনি।…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপিই কৃত্রিম বাধা তৈরি করছে। বিএনপির একদিকে নির্বাচন বিমুখ রাজনীতি, অপরদিকে অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রাখায় দেশের গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে। বিএনপিই এদেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের মিমাংসিত বিষয়ে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারো নেই । সরকার নাকি মুক্তিযুদ্ধের ইতিহাস ইচ্ছেমত রচনা করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে তাদের নেতৃত্বে স্বাধীনতার চেতনা বিরোধী অপশক্তি যেভাবে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে, তার বিপরীতে নতুন প্রজন্ম এখন সত্যিকারের ইতিহাস জানতে পারছে।…

Read More

বিশ্বকাপের পর থেকে সাকিব আল হাসানকে নিয়ে আগ্রহ তুঙ্গে। মাহমুদুল্লাহ রিয়াদ কয়েক বছর ধরে টি-টোয়েন্টিতে ভালো করছেন। মোস্তাফিজুর রহমান ফিরছেন পুরোনো ছন্দে। পেসার অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিনের নাম ছড়াচ্ছে। আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ঠাঁই পাওয়া এই চার বাংলাদেশির অন্তত দুজন এবারের আসরে খেলতে পারেন। আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ১৪তম আসরের নিলাম। নিলামের পুরো আয়োজন হবে চেন্নাইয়ে, যা শুরু হবে স্থানীয় সময় দুপুর ৩টায়। নিলামে ওঠার আবেদন করেছিলেন মোট এক হাজার ১১৪ জন ক্রিকেটার। তবে শিকে ছিঁড়ল মাত্র ২৯২ জনের। তার মধ্যে ১৬৪ জন ভারতীয়, বাকিরা বিদেশি। সেই বিদেশিদের তালিকায় আছেন চার বাংলাদেশি। এই চার ক্রিকেটারের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ সাকিব।…

Read More

কুমিল্লার বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামে স্ত্রী ও শাশুড়িকে হত্যা করে কারাগারে আছেন লোকমান হোসেন। লোকমানের দুই শিশু সন্তান এখন অসহায়। বড় মেয়ে রিমি পাঁচ বছরের এবং ছোট ছেলে আরাফাতের বয়স ৯ মাস। শিশু দুটি বর্তমানে চাচি আকলিমা আক্তারের হেফাজতে আছে। এতিম এ দুটি শিশুর পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা জেলা পুলিশ। এতিম এই দুই শিশুর শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় সব বিষয়ে পুলিশ তাদের সার্বিক সহযোগিতার ঘোষণাও দিয়েছে তারা। কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক পিপিএম ওই শিশুদের বাড়িতে হাজির হন। এ সময় তাদের জন্য জামা, জুতা, খেলনা, গুঁড়োদুধ, বিস্কুট, চাল, ডাল,…

Read More

রাজধানীর মতিঝিল এজিবি কলোনির একটি বাসা থেকে মুরসালিন (২৬) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কলোনির আইডিয়াল জোনের ৯০/৮ নম্বর বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মুরসালিন গাড়িচালক হিসেবে চাকরি করতেন। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার আবুল হাশেমের ছেলে। স্ত্রীকে সঙ্গে নিয়ে এজিবি কলোনিতে তাঁর শ্বশুর বাড়িতে থাকতেন তিনি। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ দাস বৈরাগী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে শুক্রবার রাতে ওই বাসা থেকে শায়িত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে কোথায় আঘাত কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে, গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ রয়েছে। তিনি গলায়…

Read More

বিশ্ব বেতার দিবস আজ ১৩ ফেব্রুয়ারি। বেতারের গুরুত্বকে তুলে ধরে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দিবসটির উদ্দেশ্য হল বেতারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো, বেতারের মাধ্যমে তথ্য প্রবাহ সহজতর করা এবং এই বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘নতুন বিশ্ব, নতুন বেতার’। বিশ্ব বেতার দিবস ২০২১ উপলক্ষে আজ জাতীয় বেতার ভবন, আগারগাঁও, ঢাকায় করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বেতার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার দেয়া বাণীতে বলেন, জনগণের কাছে তথ্য ও বিনোদন পৌঁছে দিতে বেতার বিশ্বব্যাপী একটি জনপ্রিয় গণমাধ্যম। তিনি…

Read More

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে হাইকোর্ট যদি আল জাজিরা বন্ধে নির্দেশ দেয়, তবে আদালতের নির্দেশনা আমাদের মানতে হবে। সেক্ষেত্রে আল জাজিরার সম্প্রচার বন্ধ করা হবে।’ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তথ্যমন্ত্রী চট্টগ্রাম নগরের বাসায় সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিং করেন। সেখানে সাংবাদিকদের প্রশ্ন ছিল- ‘হাইকোর্ট তথ্য মন্ত্রণালয়কে আল জাজিরার প্রতিবেদন ইউটিউব এবং ফেসবুকসহ বিভিন্ন জায়গা থেকে বাদ দেয়ার জন্য বলেছিলেন, কিন্তু আপনারা এটি বাদ দিচ্ছেন না কেন?’ এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা চাইলে আল জাজিরার সম্প্রচার আমাদের দেশে বন্ধ করতে পারতাম। অনেক দেশে…

Read More

শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে শুক্রবার তার মৃত্যু হয়। এক শোক বার্তায় শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণআন্দোলনে শাহীন রেজা নূরের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। দৈনিক ইত্তেফাকের সাবেক বার্তা সম্পাদক শাহীন রেজা নূর বেশ কিছু দিন ধরে কানাডায় বসবাস করছিলেন। ‘প্রজন্ম একাত্তর’ গড়ে তোলায় নেতৃত্বদাতা শাহীন রেজা নূর জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী ছিলেন।

Read More