আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক ২০২১ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদান করতে যাচ্ছে। যে ২১ জনকে পদক দেওয়া হচ্ছে তাঁরা হলেন ভাষা আন্দোলনে মরহুম মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার) (মরণোত্তর), মরহুম শামছুল হক (মরণোত্তর) ও মরহুম আফসার উদ্দিন (মরণোত্তর)। শিল্পকলা বিভাগে সঙ্গীতে পাপিয়া সরোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম), নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ…
Author: jatvadmin
অবশেষে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় অর্থনীতি ও গাইবান্ধার আজকের জনগন সহ সামাজিক যোগাযোগে প্রকাশিত সংবাদ প্রকাশের পর সেই তিন মাদ্রাসার ছাত্রর সন্ধান মিলল ঢাকায়।জানালেন অভিভাবক তিলক পাড়াগ্রামের নিখোঁজ মাদ্রাসা ছাত্র রবিউলের পিতা রশিদুল ইসলাম। তিনি বলেন আমি ছেলের সংগে মোবাইলেে কথা বলেছি তিন জনই ভাল আছে মাইক্রো নিয়ে তাদের আনতে যাচ্ছি। আল্লাহ পাক রহমত করেছেন। উল্লেখ্য যে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাটে অবস্থিত মরহুম আমজাদ হোসেন নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার তিনজন শিক্ষার্থী গত ১৪ ফেব্রুয়ারী ভোরে মাদরাসা থেকে , ধাপেরহাট তিলকপাড়া গ্রামের রশিদুল ইসলামের পুত্র রবিউল ইসলাম (১২) একই গ্রামের রেজাউল করিমের পুত্র শিপন মিয়া (১১) ও পাশ্ববর্তী পলাশবাড়ী…
সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টিতে বিএনপি নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন কমিশন সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছে, বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার পরিচালনায় কারও ওপর নির্ভরশীল নয়, সরকারের হাতিয়ার হচ্ছে একমাত্র দেশের জনগণ। তিনি বুধবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যখন জনগণের ভোটের অধিকার, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন নিয়ে কথা বলে– তখন হাসি পায়। স্মৃতিতে ভাসে তাদের আমলের সময়ে সৃষ্ট রেকর্ডের কথা। তিনি বলেন, এ দেশের ইতিহাসে ভোটারবিহীন ও একতরফা…
‘রামলীলা’ ছবিটিই যেন আশীর্বাদ হয়ে এসেছিল দীপিকা-রণবীর জুটির জন্য। এরপর সঞ্জয় লীলা বনসালি তাঁর পরের ছবিগুলোর জন্য এই জুটিকেই ট্রাম্পকার্ড হিসেবে নিয়েছিলেন। ‘বাজিরাও মাস্তানি’ কিংবা ‘পদ্মাবত’-এ এই জুটি তাক লাগিয়ে দিয়েছিল। ছবি হিট, সেই সুবাদে দীপিকা পাড়ুকোনের নাম চলে আসে বলিউডের শীর্ষ তারকার তালিকায়। কিঞ্চিৎ অবাক করা খবর হলো, দীপিকার ক্যারিয়ারের উন্নতি ও খ্যাতির পেছনে হাত ছিল কারিনা কাপুর খানের। এক সাক্ষাৎকারে সেটাই জানালেন কারিনা। সঞ্জয় লীলা বনসালির ‘রামলীলা’ ছবির লীলা চরিত্রে প্রথম অভিনয় করার কথা ছিল কারিনার। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে আসেন তিনি। সুতরাং পরিচালক সঞ্জয় লীলা বনসালি যান দীপিকার কাছে। একবার সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, নায়িকাদের জন্য ছবি ছেড়ে…
নরসিংদীর বেলাবতে মুক্তিযুদ্ধের এক সংগঠকের বাড়ির আঙিনায় মাটি কাটার সময় উদ্ধার হলো ৩ হাজার ৪৬০ পিস রাইফেলের গুলি। এসব গুলি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধে ব্যবহারের জন্য মুক্তিযোদ্ধারা মজুদ রেখেছিল বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরউজিলাব গ্রামের প্রয়াত কৃষকনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুলহাইয়ের বাড়ির আঙিনা থেকে এসব গুলি উদ্ধার করে থানা পুলিশ। বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ ও স্থানীয়রা জানান, মাটি কাটার শ্রমিকরা মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আব্দুল হাইয়ের বাড়িতে মাটি ভরাটের জন্য বাড়ির আঙিনায় কলাগাছের পাশ থেকে মাটি কাটছিলেন। মঙ্গলবার দিনভর মাটি কেটে নেয়ার পর সন্ধ্যায় মাটির নীচে গুলিভর্তি একটি বক্স…
জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন ঢালিউড সুপারস্টার মান্না। বুধবার (১৭ ফেব্রুয়ারি) তার ১৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। তার প্রকৃত নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে মান্না ঢাকা কলেজে স্নাতকে ভর্তি হন। ১৯৮৪ সালে তিনি এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আসেন। নায়করাজ রাজ্জাক মান্নাকে প্রথম চলচ্চিত্রে সুযোগ করে দেন। ‘তওবা’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন মান্না। সেসঙ্গে চলচ্চিত্র অঙ্গণে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি। অভিনয়…
মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ হামলায় কমপক্ষে বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে বরিশাল নগরের রুপাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর ও লাঞ্ছিত করেন বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ডের বিআরটিসি কাউন্টারের দায়িত্বরত স্টাফ রফিক। এ সময় সহপাঠীর ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা ওই কাউন্টারে ভাঙচুর চালান এবং বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে রফিককে গ্রেফতার করা হলে শিক্ষার্থীরা ২ ঘণ্টা পরে সড়ক অবরোধ তুলে নেন। শিক্ষার্থীদের দাবি, এর জের ধরে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)…
করোনাকালে তৈরি পোশাক খাতের মালিকদের জন্য সরকারের দেয়া প্রণোদনা ঋণ পরিশোধের সময় সীমা আরও ছয় মাস বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আমাদের আবেদনে ইতিবাচক সারা দিয়েছেন। আমরা ধরে নিতে পারি এই ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি পাবে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে হোটেল রেডিসনে আয়োজিত ‘বিজিএমইএর অগ্রযাত্রায় সম্মিলিত পরিষদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেশের তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতি বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শিদী। বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা কাউকে ছোট করে দেখব না। নির্বাচনে সবাই আসতে পারে। তবে শিল্পের স্বার্থে সম্মিলিত পরিষদের যোগ্য…
রাজধানীর যানজট নিরসনে যে উড়াল সড়ক (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণ করা হচ্ছে, তা বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের সঙ্গে যুক্ত হবে। নতুন করে এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বলছে, বিশ্বের শীর্ষস্থানীয় বিমানবন্দরে যে ধরনের সুযোগ-সুবিধা থাকে, তার সবাই থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে। আর সে কারণেই উড়াল সড়ক টার্মিনালটির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। চার লেন বিশিষ্ট ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এ উড়াল সড়ক এয়ারপোর্ট রোডের কাওলা থেকে শুরু হয়ে কুড়িল, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে। বেসামরিক…
কোম্পানীগঞ্জ থানার মূল ফটকের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিনি এই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দেন। এর আগে, নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসি, ওসি তদন্তকে প্রত্যাহার এবং উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম সবুজকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে তার কর্মী-সমর্থকদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান ধর্মঘটে কাদের মির্জা বলেন, আমাদের দাবি মানা না হলে আগামীকাল (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জে এবং হরতাল শুক্রবার থেকে দাবি আদায়…