Author: howladrs95@gmail.com

উদ্বোধনের তৃতীয় দিনেই তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় খদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খদেজা বেগম ওই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে অনেকে সেতু দেখতে যাচ্ছিলেন। ওই সময় রাস্তা পার হওয়ার সময় খদেজা বেগমকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেতুটি উদ্ধোনের পর এটিই প্রথম দুর্ঘটনা। সেতুটি চালু হওয়ার পর থেকে সকাল থেকে রাত পর্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। চিলমারী থানার ওসি আশরাফুল ইসলাম…

Read More

মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে যুবদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, বহিষ্কার ২  কিশোরগঞ্জ সদর  প্রতিনিধিঃ বুরহান খান কিশোরগঞ্জে মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ইমরানুল হক হিমেল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে সদর উপজেলার বৌলাই রাজকুন্তি এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। নিহত হিমেল সদর উপজেলার বৌলাই মূলসতাল এলাকার বাসিন্দা এবং রাজন গ্রুপের সমর্থক। তিনি স্থানীয় মো. হাবিবুর রহমান হবির ছেলে। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন সংঘর্ষে একজন নিহত হওয়ার…

Read More

নরসিংদীর শিবপুরে প্রেমিকের হাত ধরে পালালো একই পরিবারের ৩ বোন। নরসিংদী প্রতিনিধি। নরসিংদীর শিবপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। উপজেলার বাঘাব ইউনিয়নের একই পরিবারের তিন চাচাতো বোন বৃহস্পতিবার বিকেলে প্রেমিকদের হাত ধরে পালিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বোনের প্রত্যেকের বয়স ১৬ বছরের নিচে। তাদের প্রেমিকদের বাড়ি একই ইউনিয়নের আক্রাশাল, কুন্দারপাড়া ও শ্রীফুলিয়া গ্রামে। খবরটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিবার ও স্থানীয়রা নিখোঁজ তিন বোনের সন্ধানে তৎপরতা চালাচ্ছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে কি না, তা জানা যায়নি।

Read More

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি এ ঘোষণা দেন। পদত্যাগের পর এ নেতাকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় মিষ্টি বিতরণ করতে দেখা যায়। বুধবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে নিজ ফেসবুক অ্যাকাউন্টে লিমন লেখেন, ‘আমি মো. নাজমুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি। আগামীকাল পদত্যাগের কারণ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’ বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। লিমন জানিয়েছেন, বিষয়টি তিনি সংবাদ সম্মেলনেই ব্যাখ্যা করবেন। একাধিক সূত্রে জানা গেছে, আসন্ন জাকসু নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২১ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান ও স্থল হামলায় বহু মানুষ প্রাণ হারান। একই সময়ে অবরোধজনিত খাদ্য সংকট ও অনাহারে মারা গেছেন আরও তিনজন। ফলে গাজায় অনাহার-সম্পর্কিত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। এদের মধ্যে ১১২ জন শিশু। ইসরায়েলি সেনারা জানিয়েছে, তারা গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা সিটি দখলের লক্ষ্যে অভিযান শুরু করেছে। সেখানে এখনো প্রায় ১০ লাখ মানুষ ভয়াবহ মানবিক সংকটে আটকে রয়েছেন। আল জাজিরার তথ্যমতে,…

Read More

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উল্টে গেছে। এতে তিনজন নিহত ও আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। নিহত নারী রাজধানীর বাড্ডার রায়ছা আক্তার (২০)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাইভেটকারটি মাওয়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে অতিরিক্ত গতির কারণে ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে প্রাইভেটকারে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও দুইজন। পরে তাদের উদ্ধার করে শ্রীনগর…

Read More

বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আন্দোলনে জড়িত এক যুবকের পরিচয় নিয় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।  হোসাইন আল সুহান নামে ওই যুবককে গ্রেপ্তারের পর পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা। অন্যদিকে সুহানকে এই আন্দোলনের ‘সমন্বয়ক’দাবি করে থানায় ঘেরাও করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টায় বিক্ষোভ করে আন্দোলনকারীরা। থানার ভেতরে জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের। এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নগর ভবনের সামনে ফজলুল হক এভিনিউ সড়ক থেকে সুহানকে করা হয়। তোকে গ্রেপ্তারের প্রতিবাদে দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে ও সড়ক আটকে বিক্ষোভ…

Read More

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরটি দীর্ঘ চার মাস ২০ দিন বন্ধ থাকার পর মাত্র তিন দিনে প্রায় দুই হাজার টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। সরবরাহ বাড়ায় দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪ থেকে ৭ টাকা পর্যন্ত কমেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫ থেকে ৬৭ টাকা কেজি দরে, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে। সরবরাহ বাড়তে থাকলে দাম আরও কমবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। সুলতানপুর বড়বাজারের পাইকারী ব্যবসায়ী আব্দুল আজিজ বলেন, ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর এখন নিয়মিত পেঁয়াজ আসছে। রোববার…

Read More

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি চলছে। আজ মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চয় বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। তারেক রহমান-বাবরের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে উপস্থিত আছেন-জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ১১ বগি বিচ্ছিন্ন, বড় দুর্ঘটনা এড়ানো গেলো। আর, এ, লায়ন সরকার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের ১১টি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আতঙ্কে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে লাফিয়ে নামতে থাকলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে আশুগঞ্জ স্টেশনের কাছে ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝের কাপলিঙ্ক ভেঙে এ ঘটনা ঘটে। ট্রেনের পরিচালক (গার্ড) কেএম শাহীনূর ইসলাম জানান, এতে পেছনের ১১টি বগি আলাদা হয়ে গেলেও ইঞ্জিনসহ পাঁচ বগি নিয়ে ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি ইঞ্জিনসহ পাঁচ বগি নিয়ে ঢাকার…

Read More