Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Thursday, April 16
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আইন ও আদালত»মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে যুবদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, বহিষ্কার ২
আইন ও আদালত

মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে যুবদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, বহিষ্কার ২

August 23, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে যুবদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, বহিষ্কার ২

 কিশোরগঞ্জ সদর  প্রতিনিধিঃ বুরহান খান

কিশোরগঞ্জে মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ইমরানুল হক হিমেল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে সদর উপজেলার বৌলাই রাজকুন্তি এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

নিহত হিমেল সদর উপজেলার বৌলাই মূলসতাল এলাকার বাসিন্দা এবং রাজন গ্রুপের সমর্থক। তিনি স্থানীয় মো. হাবিবুর রহমান হবির ছেলে।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বৌলাই এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জেলা যুবদলের তথ্য সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে রাজকুন্তি এলাকায় উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হিমেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সংঘর্ষের পর নিহতের সমর্থকরা এলাকায় বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও হামলাকারীরা তাদের অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব জরুরি বৈঠক ডেকে জেলা যুবদলের তথ্য সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হককে সংগঠন থেকে বহিষ্কার করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

March 12, 2026

কৃষিজমি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

March 12, 2026
March 12, 2026

ভ্রাম্যমাণ আদালতে অসাদাচরণের অভিযোগে জেলহাজতে সাংবাদিক

March 12, 2026
March 12, 2026

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের নির্বাচন নিয়ে হাইকোর্টে শুনানি

March 12, 2026
সর্বশেষ
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন
  • বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক
  • মেধা কি শুধু জন্মগত, নাকি যত্নের অভাব? প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন
  • ​সরাইলে জায়গা দখলের অভিযোগ: আদালতে মামলা, উচ্ছেদের দাবি

কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

April 15, 2026

ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

April 15, 2026

বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

April 15, 2026

মেধা কি শুধু জন্মগত, নাকি যত্নের অভাব? প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন

April 15, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন
  • বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.