Author: howladrs95@gmail.com

বিতর্কিত ফোনালাপের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পক্ষে ভোট দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। শুক্রবার (২৯ আগস্ট) নয় সদস্যের বেঞ্চ রায়ে বলা হয়, তিনি নৈতিক মানদণ্ড ভেঙেছেন এবং ব্যক্তিস্বার্থকে জাতির স্বার্থের ওপরে রেখেছেন। ফোনালাপে পেতংতার্ন থাই সেনাবাহিনীর এক কর্মকর্তার সমালোচনা করেন এবং কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে ‘আংকেল’ বলে সম্বোধন করেন—যা থাইল্যান্ডের জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। তিনি দাবি করেছিলেন, সেটি ছিল শান্তিপূর্ণ আলোচনার কৌশল। তবে আদালত তা প্রত্যাখ্যান করে বলেন, এতে দেশের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং জনআস্থা নষ্ট হয়েছে। আদালতের রায়ে বলা হয়, এই ফোনালাপ থাই প্রধানমন্ত্রীর পদমর্যাদা ক্ষতিগ্রস্ত করেছে এবং জাতির সম্মানে আঘাত হেনেছে।…

Read More

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না। আগামীর বাংলাদেশে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে পারবে বলে আমার বিশ্বাস। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, স্বাধীনতার এতবছর পরও আমাদের সাংবিধানিক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা যায়নি। এজন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, শুধু দায়িত্বে যাওয়া মানেই রাজনীতি নয়, এটা আমাদের মনে রাখতে হবে। এ সময় রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, তাদের প্রত্যাবাসন করা না গেলে আগামী দশকেও এই অঞ্চলের মানুষকে ভুগতে হবে।…

Read More

নরসিংদী বাজার বণিক সমিতির নির্বাচন স্থগিত, সভাপতি-সম্পাদক পদও কার্যকর নয়। আর এ লায়ন সরকার, নরসিংদী। নরসিংদী বাজার বণিক সমিতির বহুল আলোচিত নির্বাচন আদালতের নির্দেশে দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। শুধু নির্বাচনই নয়, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক পদও স্থগিত করা হয়েছে। ফলে কেউই নিজ পদে বহাল থাকতে পারবেন না। আদালত সূত্রে জানা যায়, ভোটার তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের প্রমাণ মিলেছে। অভিযোগ রয়েছে— ভুয়া ভোটার অন্তর্ভুক্ত, মূল জোনের বাইরে ভোটার তৈরি, ট্রেড লাইসেন্সবিহীন ব্যক্তিকে ভোটার বানানো প্রকৃত ব্যবসায়ীদের ভোট কেটে দেওয়া একই ব্যক্তিকে একাধিক জোনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত,বহু ব্যবসায়ীর নাম ভোটার তালিকায় না থাকা। এছাড়া সমিতির মেয়াদ ৫ বছর নির্ধারণের…

Read More

আওয়ামী লীগ ও বিএনপির মার্কাতেই ভেজাল ও ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহম্মাদ ফয়জুল করীম। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কনভেনশন হলে ইসলামী যুব আন্দোলন জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মুফতি ফয়জুল করীম বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।’ তারেক রহমান, সজীব ওয়াজেদ জয় ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই। দুই দলের নেতাদের বক্তব্য একই রকম। বিএনপি এখন আওয়ামী লীগের বাকশালের দিকেই যাচ্ছে।’ রাজনৈতিক দলের প্রতীকের সমালোচনা…

Read More

শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা খবির সরদার হত্যার ঘটনার একদিন পর এবার মামলার প্রধান আসামি আলমাস সরদারের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে মাটি খুঁড়ে বস্তাবন্দী মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্বজনরা মরদেহটি আলমাস সরদারের বলে শনাক্ত করেন। পরপর দুই দিনে দুই হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবির…

Read More

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। শাহবাগ থানার এসআই মো. আমিরুল ইসলাম মামলাটি দায়ের করেন। অন্য আসামিরা হলেন- মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খাঁন (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল…

Read More

কক্সবাজার এর চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ওমর ফারুক : ( কক্সবাজার ) চকরিয়া উপজেলার উত্তর হারবাং এর কলাতলী (১২নং ব্রীজ) এলাকায় নোহা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনসুর আলম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এবং ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) আনুমানিক ২ ঘটিকার সময় এ সড়ক দূর্ঘটনা ঘটে। চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানের সাথে কক্সবাজারমুখী কালো নোহার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি দুইটি ঝিরি ও বিলে ছিটকে পড়ে। নিহত মনসুর আলম (৪২) বাশখালী উপজেলার বইলছড়ী ইউনিয়নের (৩নং ওয়ার্ড) এর বাসিন্দা। আহত মো. আরিফ (৪০) চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় এলাকার বাসিন্দা। এছাড়াও আরও ৩ জন আহত হয়। যাদের নাম পরিচয় পাওয়া যায়নি।…

Read More

জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। সিআইডি জানায়, বরিশাল থেকে তাকে ঢাকায় এনে আজই আদালতে তোলা হবে। গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন, ‘আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ৬ মাসের প্রেগনেন্ট।’ গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞেস করা হয় এটা কী ভাড়া বাসা? তৌহিদ আফ্রিদি জানান, ‘এটা তার দাদার বাড়ি, তার বাবা গ্রেপ্তার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছেন।’ তিনি আরও বলেন, আমি পালাবো না। কোরআনের কসম। আমি…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজার পৌঁছেছেন। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। বেলা ১১টায় সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। উখিয়ার ইনানীতে ‘হোটেল বে ওয়াচে’ রোববার (২৪ আগস্ট) ‘টেক অ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক ৩ দিনের এ সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে। সম্মেলনের প্রথম দিন বিকেলে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে যোগ দিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি। ছিলেন জাতিসংঘসহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন।…

Read More

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলায় মো. আলামিন (৩০) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত মধ্যরাতে সিলেট সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া মো. আলামিন গফরগাঁও উপজেলার মৃত আবুল কালাম আাজাদের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে এক বছর যাবৎ ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই আল-আমিন সবাইকে ছুটি দিয়ে পাশের একটি মাদ্রাসার শ্রেণিকক্ষে নিয়ে ১১ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় মামলা…

Read More