Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Sunday, June 21
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»রাজনীতি»আওয়ামী লীগ ও বিএনপির মার্কাতেই ভেজাল ও ধোঁকাবাজি: ফয়জুল করীম
রাজনীতি

আওয়ামী লীগ ও বিএনপির মার্কাতেই ভেজাল ও ধোঁকাবাজি: ফয়জুল করীম

August 29, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আওয়ামী লীগ ও বিএনপির মার্কাতেই ভেজাল ও ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহম্মাদ ফয়জুল করীম। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কনভেনশন হলে ইসলামী যুব আন্দোলন জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মুফতি ফয়জুল করীম বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।’

তারেক রহমান, সজীব ওয়াজেদ জয় ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই। দুই দলের নেতাদের বক্তব্য একই রকম। বিএনপি এখন আওয়ামী লীগের বাকশালের দিকেই যাচ্ছে।’

রাজনৈতিক দলের প্রতীকের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মার্কাতেই ভেজাল ও ধোঁকাবাজি। যাদের মার্কা নৌকা, তারা নিজেরাই নৌকা চালাতে জানে না। যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না। যারা লাঙ্গল নেয়, তারা লাঙ্গল চালাতে পারে না। যারা কুঠার নেয়, তারা লাকড়ি কাটতে পারে না। যারা গরুর চাকা নেয়, তারা গরুর গাড়ি চালাতে পারে না। সব মার্কাই গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে তারা কেউ গরিব নয়। ওদের মার্কার মধ্যেই ধোঁকাবাজি আছে।’

দুই দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরে ফয়জুল করীম বলেন, ‘আওয়ামী লীগ চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসা করেছে। বিএনপিও একই কাজ করছে। শুধু হাত বদল হয়েছে, চাঁদা বদল হয়নি। তারাও মদ খায়, এরাও মদ খায়। আওয়ামী লীগ মাদক নিয়ে ধরা পড়েছে, বিএনপিও গাঁজা-ইয়াবা নিয়ে ধরা পড়েছে। তবে এখন বিএনপি নিজেদের মধ্যেই খুনাখুনি করছে। আমার জানা মতে বিএনপির নিজেদের মধ্যে খুনের সংখ্যা অন্তত দুই শতাধিক হবে।’

নিজ দলের প্রতীক হাত পাখার প্রশংসা করে তিনি বলেন, ‘হাত পাখা এমন একটি মার্কা, যেটি সবাই চালাতে পারে। ছোট-বড়, পুরুষ-মহিলা, ধনী-গরিব সবারই হাত পাখা প্রয়োজন। এটি সার্বজনীন মার্কা।’

নারায়ণগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ জুবায়ের হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী।

এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মাদ দ্বীন ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসনে এমপি প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আলমাদানী, নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
February 20, 2026

এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান

February 20, 2026
February 13, 2026

পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে খোলা হলো আওয়ামী লীগ কার্যালয়ের তালা

February 13, 2026
সর্বশেষ
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
  • লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে
  • ডিজিটাল মিডিয়া ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

June 21, 2026

মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

June 19, 2026

কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ

June 18, 2026

লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে

June 18, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.