পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। কর্মকর্তাদের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৬ সেপ্টেম্বর) বিস্ফোরণটি বাজৌর জেলার খার তহসিলের কাওসার ক্রিকেট গ্রাউন্ডে ঘটে। বাজৌর জেলার পুলিশ অফিসার ওয়াকাস রফিক ডনকে জানান, হামলাটি টার্গেট করে চালানো হয়েছে। একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে এ হামলা চালানো হয়। বিস্ফোরণে একজন পুরুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন, যাদের মধ্য শিশুও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সন্দেহভাজন সন্ত্রাসীরা একটি পুলিশ স্টেশনে আরেকটি হামলা চালিয়েছিল, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। প্রাথমিক প্রতিবেদন…
Author: howladrs95@gmail.com
টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসা ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ হামলা চালানো হয়। বাসার কেয়ারটেকার জানান, রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এসময় ১০-১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুইটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। টাঙ্গাইল থানার ওসি তানভির আহমেদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
কেরানীগঞ্জে মব সৃষ্টি করে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার সাংবাদিক আরিফ সম্রাটের উপর মব সৃষ্টি করে হামলার চেষ্টা ও জনসম্মুখে হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ নেতা হাজী মনজুর ইসলাম (৪৫), হাজী মনির হোসেন (৫২), নাজির হোসেন (৩৮), সৈকত আহমেদ (২৬) সহ অজ্ঞাত কয়েকজন মিলে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ভাইরাল হওয়া একটি ভিডিও তে দেখা গেছে আওয়ামী লীগ নেতা হাজী মঞ্জুর, কিশোর গ্যাং সৈকত, নাজিরসহ ২০/১৫ জন লোক পুলিশের সম্মুখেই ভুক্তভোগী সে সাংবাদিককে সাসাচ্ছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। সাংবাদিক আরিফ…
সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট জলিলুর রহমান জনি: সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় বাগবাটি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া এই টুর্নামেন্টে মুখোমুখি হয় বাগবাটি ও গাইবান্ধা দল। হাজারো দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে খেলাটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এছাড়া কাজীপুর-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট গীতিকার কনকচাঁপা ও সেলিম রেজা, রানা তালুকদারও উপস্থিত ছিলেন। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিরাজগঞ্জ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান…
রাজশাহীর দুর্গাপুরে আলোচিত ওয়াজেদ হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার রাজশাহীর দুর্গাপুরে আলোচিত ওয়াজেদ হত্যা মামলার তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দুর্গাপুর থানাধীন হোজা অনন্তকান্দী এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. জিয়াউর রহমান (৪৬), মো. জয়নাল হক (৫৩) ও মো. নজরুল ইসলাম (৬০)। তারা তিনজনই মৃত সিরাজ উদ্দিনের ছেলে এবং একই এলাকার বাসিন্দা। র্যাব জানায়, গত ১৪ মে পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে সংঘর্ষে হাসিবুর নামে একজন নিহত হলে পরদিন থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলার অন্যতম আসামি ছিলেন ওয়াজেদ আলী। জামিনে ছাড়া পেয়ে তিনি এলাকায় অবস্থান…
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকেই…
৩১শে আগস্ট মালয়েশিয়ায় ৬৮ তম স্বাধীনতা দিবস । ৬৮ তম স্বাধীনতা উদযাপনে নানা আয়োজনে মেতে উঠেছে মালয়েশিয়ার নাগরিকরা। মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।। স্বাধীনতা দিবস উপলক্ষে চলছে সারাদেশে রোডসো। এবং চলছে সারাদেশে হেলিকপ্টার ,বিমান শো। এছাড়াও সারাদেশে সেনাবাহিনীর মহড়া। রোববার (৩১ আগস্ট) দেশটির মহান স্বাধীনতা দিবস। এবার স্বাধীনতার ৬৮ তম বছরে পা দেবে দক্ষিণ-পূর্ব এশিয়ার শিল্পোন্নত দেশটি। শহরজুড়ে শোভা পাচ্ছে পতাকা ও ডিজিটাল ডিসপ্লে। শুধু শহরের নয় গ্রামাঞ্চলেও দিনটিকে উদযাপন করার জন্য চলছে নানা আয়োজন। দক্ষিণ-পূর্ব এশিয়ার শিল্পোন্নত এ দেশটি ১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। ৬৮ বছর আগে কোনো রক্তক্ষয়ী যুদ্ধ বাদেই পৃথিবীর মানচিত্রে নিজস্ব ভূখণ্ড…
ভালুকায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির মোঃ আবুল কালাম আজাদ: ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভালুকা উপজেলা শাখা। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকালে ভালুকা পৌর মার্কেটের মনোয়ারা হায়দার পার্টি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভালুকা উপজেলা শাখার সভাপতি নাজমুল হাসান। প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আসন্ন সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ও ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম…
ময়মনসিংহে তিন দিনের ব্যবধানে পুলিশের ওপর দুটি হামলা, হুঁশিয়ারি ডিআইজির আবুল কালাম আজাদ (ময়মনসিংহ ) ময়মনসিংহে তিন দিনের ব্যবধানে পুলিশের ওপর দুটি পৃথক হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। তিনি বলেছেন, পুলিশের গায়ে হাত তুললে কাউকেই ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি আতাউল কিবরিয়া বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পুলিশ সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পূর্ণ মনোবল নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করছে। কিন্তু পুলিশের ওপর হামলার মধ্য দিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। এসব ঘটনায় জড়িতদের আইনের দৃষ্টিতেই দেখা হচ্ছে এবং পুলিশের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।”…
মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে সিএনজির বাড়তি ভাড়া: যাত্রীদের ভোগান্তি চরমে নাজমুল হাসান শাওন: মুন্সিগঞ্জ শহর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার একমাত্র প্রধান সড়ক হচ্ছে মুক্তারপুর সড়ক। মাত্র ৯ কিলোমিটার এই পথ পাড়ি দিতে প্রতিদিন হাজার হাজার যাত্রী ভরসা রাখেন লেগুনা, সিএনজি, অটোরিকশা ও ইজিবাইকের উপর। অথচ এই রুটে নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত টাকা আদায়ের কারণে নিত্যদিনই দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রীরা। দীর্ঘদিন ধরে এই পথে সিএনজির জনপ্রতি ভাড়া ছিল ৫০ টাকা। কিন্তু কোরবানির ঈদের পর থেকে হঠাৎ করেই এ ভাড়া বৃদ্ধি পেয়েছে। এখন আর কোনো সিএনজিই আগের মতো ৫০ টাকায় যাত্রী নিচ্ছে না। প্রতিটি সিএনজি এখন নিয়মিতভাবে আদায় করছে ৬০ টাকা। শুধু তাই নয়, সন্ধ্যা…