Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Sunday, June 21
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আইন ও আদালত»ময়মনসিংহে তিন দিনের ব্যবধানে পুলিশের ওপর দুটি হামলা, হুঁশিয়ারি ডিআইজির
আইন ও আদালত

ময়মনসিংহে তিন দিনের ব্যবধানে পুলিশের ওপর দুটি হামলা, হুঁশিয়ারি ডিআইজির

August 29, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ময়মনসিংহে তিন দিনের ব্যবধানে পুলিশের ওপর দুটি হামলা, হুঁশিয়ারি ডিআইজির

আবুল কালাম আজাদ (ময়মনসিংহ )

ময়মনসিংহে তিন দিনের ব্যবধানে পুলিশের ওপর দুটি পৃথক হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। তিনি বলেছেন, পুলিশের গায়ে হাত তুললে কাউকেই ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি আতাউল কিবরিয়া বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পুলিশ সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পূর্ণ মনোবল নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করছে। কিন্তু পুলিশের ওপর হামলার মধ্য দিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। এসব ঘটনায় জড়িতদের আইনের দৃষ্টিতেই দেখা হচ্ছে এবং পুলিশের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।”

এর আগে গত ২২ আগস্ট ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালানো হয়। ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, স্থানীয় দুটি পরিবারের মধ্যে ঝগড়ার ঘটনায় ৯৯৯ কলে সাড়া দিয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য ও অভিযোগকারী আহত হন। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। ইতোমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে গত ২৫ আগস্ট হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকায় মামলার তদন্তে গিয়ে হামলার শিকার হন থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রশিদ (৫৫) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪৬) কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সাগর সরকার জানান, বাদী আমিনুল ইসলামের দায়ের করা একটি সি.আর মামলার তদন্তে গেলে বিবাদীরা বাদী পক্ষকে পুলিশের সামনেই গালমন্দ শুরু করে। এতে বাধা দিলে তারা লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

সহকারী পুলিশ সুপার আরও বলেন, ঘটনাটি আড়াল করতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে পুলিশ আইনের দৃষ্টিতেই কাজ করছে এবং সরকারি কাজে বাঁধা কোনোভাবেই সহ্য করা হবে না।

পুলিশের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের হামলার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্বল করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে এসব অপচেষ্টা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

দাউদকান্দিতে মারুকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার

June 1, 2026
June 1, 2026

ঈদের দিনে যুবক খুন: তিনদিনেই রহস্য উদঘাটন, প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

June 1, 2026
June 1, 2026

গোপালগঞ্জে অর্থের প্রলোভনে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণ

June 1, 2026
সর্বশেষ
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
  • লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে
  • ডিজিটাল মিডিয়া ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

June 21, 2026

মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

June 19, 2026

কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ

June 18, 2026

লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে

June 18, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.