কসবা প্রতিনিধি মোঃ আশরাফ উজ্জ্বল
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে ১৪ মার্চ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
র্যালিটি কসবা পৌরসভা এলাকা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কসবা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. সামিউল ইসলাম। সভায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান।
