মনিরামপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।
মোঃ জাহিদ,মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-
মনিরামপুর উপজেলাতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য
দিয়ে অমর ২১শে ফেব্রুয়ারি ২০২৬ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে
রাত ১২.০১ মিনিটে প্রথমে উপজেলা প্রশাসন, তারপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।সকলের পুষ্প স্তবক অর্পন শেষে মাতৃভাষা রক্ষায় যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন যশোর-৫ মনিরামপুর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক।বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এই দিনে সালাম,বরকত,রফিক,জব্বারসহ নাম না জানা শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন নব নির্বাচিত সংসদ সদস্য।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টুুর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন।আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি গেয়ে বিএনপির নেতা কর্মীরা শহীদ মিনারের দিকে এগিয়ে যান।
তাছাড়া,অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যান সংস্হা,রিপোটার্স ক্লাব,শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে।
