Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 15
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»নির্বাচন»নরসিংদীর ৫ আসনে ২৭ প্রার্থীর জামানত বাতিল, সব আসনে জয় বিএনপির।
নির্বাচন

নরসিংদীর ৫ আসনে ২৭ প্রার্থীর জামানত বাতিল, সব আসনে জয় বিএনপির।

February 16, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নরসিংদীর ৫ আসনে ২৭ প্রার্থীর জামানত বাতিল, সব আসনে জয় বিএনপির।

নরসিংদী থেকে: আর এ লায়ন সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নরসিংদীতে আলোচনায় উঠে এসেছে জামানত হারানো প্রার্থীদের বিষয়টি। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশের কম ভোট পাওয়া প্রার্থীরা জামানত হারান।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের স্বাক্ষরিত বেসরকারি ফলাফল অনুযায়ী, নরসিংদীর ৫টি সংসদীয় আসনে মোট ৪১ জন প্রার্থীর মধ্যে ২৭ জনই নির্ধারিত ভোটের হার অর্জনে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন।
এদিকে জেলার পাঁচটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন।
আসনভিত্তিক চিত্র
নরসিংদী-১ (সদর):
৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন জামানত হারিয়েছেন। এদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টি-র মোহাম্মদ মোস্তফা জামাল (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. আশরাফ হোসেন ভূঁইয়া (হাতপাখা), গণফোরাম-এর শহিদুজ্জামান চৌধুরী (উদীয়মান সূর্য), গণ অধিকার পরিষদ-এর অ্যাডভোকেট শিরিন আক্তার (ট্রাক), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-এর সাখাওয়াত হোসেন (মোমবাতি) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর হামিদুল হক পারভেজ (আপেল)।
নরসিংদী-২ (পলাশ):
৬ জনের মধ্যে ৩ জন জামানত হারিয়েছেন। তারা হলেন ইসলামিক ফ্রন্টের আসিফ ইকবাল (মোমবাতি), জাতীয় পার্টি-র এ এন এম রফিকুল ইসলাম সেলিম (লাঙ্গল) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর মোহাম্মদ ইব্রাহিম (আপেল)।
নরসিংদী-৩ (শিবপুর):
৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারিয়েছেন। এদের মধ্যে রয়েছেন জাকের পার্টি-র আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান (গোলাপফুল), জাতীয় পার্টি-র অ্যাডভোকেট একেএম রেজাউল করিম (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. ওয়ায়েজ হোসেন ভূইয়া (হাতপাখা), বাংলাদেশ জামায়াতে ইসলামী-র মো. মোস্তাফিজুর রহমান (দাড়িপাল্লা) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর রায়হান মিয়া (আপেল)।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো):
৯ জনের মধ্যে ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এদের মধ্যে রয়েছেন জনতার দলের আবু দার্দ্দা মো. মা’জ, বাংলাদেশ কংগ্রেস-এর কাজী শরীফুল ইসলাম (ডাব), কমিউনিস্ট পার্টি-র কাজী সাজ্জাদ জহির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর মুহম্মদ মিলন মিয়া (আপেল), খেলাফত মজলিস-এর মোহাম্মদ নাসির উদ্দিন (রিকশা), জাতীয় পার্টি-র মো. কামাল উদ্দিন (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. ছাইফুল ইসলাম (হাতপাখা)।
নরসিংদী-৫ (রায়পুরা):
১০ জন প্রার্থীর মধ্যে ৬ জন জামানত হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জামাল আহমেদ চৌধুরী (ফুটবল), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর তাহমিনা আক্তার (আপেল), স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার তৌফিকুর রহমান (ঘোড়া), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-এর মশিউর রহমান (মোমবাতি), জাতীয় পার্টি-র মেহেরুন নেছা খান হেনা (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী মো. সোলায়মান খন্দকার।

নরসিংদীর পাঁচটি আসনে মোট প্রার্থীর দুই-তৃতীয়াংশের বেশি জামানত হারানো স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ভোটারদের কৌশলগত ভোট ও প্রধান দুই শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কারণে ছোট ও স্বতন্ত্র প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট পেতে ব্যর্থ হয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

February 14, 2026

হাসনাত আব্দুল্লাহর আসনে ভোট বাতিল ও পুনঃভোটের দাবি ট্রাক মার্কা প্রার্থীর

February 14, 2026
February 13, 2026

দীর্ঘ ৩০ বছর পর ঘুরে দাঁড়ানো: আওয়ামী লীগের ঘাটিতে বিএনপির বিজয়।

February 13, 2026
February 13, 2026

২০ বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত

February 13, 2026
সর্বশেষ
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন
  • বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক
  • মেধা কি শুধু জন্মগত, নাকি যত্নের অভাব? প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন
  • ​সরাইলে জায়গা দখলের অভিযোগ: আদালতে মামলা, উচ্ছেদের দাবি

কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

April 15, 2026

ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

April 15, 2026

বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

April 15, 2026

মেধা কি শুধু জন্মগত, নাকি যত্নের অভাব? প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন

April 15, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন
  • বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.