Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Monday, May 25
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»বিদেশে রাজকীয় ঈদ আ.লীগ নেতাদের, দেশে দুর্দশায় কর্মীরা
আন্তর্জাতিক

বিদেশে রাজকীয় ঈদ আ.লীগ নেতাদের, দেশে দুর্দশায় কর্মীরা

March 31, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গত ৫ আগস্টের পর থেকে চরম বিপর্যয়ে আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতাকর্মীরা। বিশেষ করে, যারা দেশ ছাড়তে পারেননি, তারা এখন চরম সংকটে দিন কাটাচ্ছেন। মামলা-হামলার ভয়ে ঘরছাড়া কর্মীরা ঈদুল ফিতরও স্বাভাবিকভাবে পালন করতে পারেননি। অনেকে নিজ এলাকা থেকে দূরে থাকতে বাধ্য হয়েছেন, আবার যারা এলাকায় ফেরার চেষ্টা করেছেন, তারা প্রতিপক্ষের রোষানলে পড়েছেন।

অন্যদিকে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদেশে রাজকীয় ঈদ উদযাপন করছেন। সেসবের আবার ছবিও দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশে থাকা কর্মীরা।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের ঈদ উদযাপনের ছবি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমানও ঈদ উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রে। একইভাবে বিভিন্ন দেশে অবস্থানরত নেতারা পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে ঈদ পালন করছেন। তাদের মতো বিভিন্ন দেশে অবস্থানকারী নেতারাও আছেন খোশ মেজাজে। অথচ কর্মীদের অভিযোগ, তাদের খবরও রাখছে না কেউ।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উদযাপন করেছেন ভারতে। দলের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন নেতা দেশের বাইরে ঈদ পালন করেছেন। তাদের মধ্যে রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিলসহ আরও অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ কর্মী বলেন, ‘আমরা দেশে নানান জায়গায় পালিয়ে বেড়াচ্ছি। পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় ঈদ কাটিয়েছি। অথচ আমাদের নেতারা বিদেশে বসে রাজকীয় ঈদ উদযাপন করছেন, অথচ আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না।

একইভাবে ছাত্রলীগের একজন নেতা সামিউল আলম সাকিব বলেন, ‘৫ আগস্টের পর থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন হুমকির শিকার হয়ে পলাতক। ঈদে সবাই যখন পরিবারের সঙ্গে, তখন আমরা চার দেয়ালের মধ্যে বন্দি। এ এক বেদনাদায়ক ঈদ।’

এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের নেতাকর্মীরা অসহনীয় নির্যাতনের মধ্যে রয়েছে। শেখ হাসিনা নেই, দেশের মানুষের মনে শান্তি নেই। ইউনূস সরকার রাজনৈতিক শিষ্টাচার ধ্বংস করেছে।’

আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের দুর্দশার মাঝে দলের শীর্ষ নেতাদের বিলাসবহুল ঈদ উদযাপন নিয়ে তুমুল আলোচনা চলছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে এখন উৎকণ্ঠায় রয়েছেন দলের সাধারণ কর্মীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
February 20, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালেন আনোয়ার ইব্রাহিম

February 20, 2026
February 20, 2026

এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান

February 20, 2026
সর্বশেষ
  • দেশের ১ম বারের মত ২৯ কার্ষদিবসের মধ্য মেহেরপুরে শিশু ধর্ষন মামলায় শাকিল হোসেনের ফাঁসির আদেশ
  • মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
  • বাংলাদেশ সাংবাদিক সংস্থা বসাস এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • রামিসা হতো কারীর ফাঁশি দাবিতে শিবচরে মানববন্ধন
  • নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ২১ বোতল এসকাফসহ আটক ১

দেশের ১ম বারের মত ২৯ কার্ষদিবসের মধ্য মেহেরপুরে শিশু ধর্ষন মামলায় শাকিল হোসেনের ফাঁসির আদেশ

May 24, 2026

মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

May 24, 2026

বাংলাদেশ সাংবাদিক সংস্থা বসাস এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

May 24, 2026

রামিসা হতো কারীর ফাঁশি দাবিতে শিবচরে মানববন্ধন

May 23, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • দেশের ১ম বারের মত ২৯ কার্ষদিবসের মধ্য মেহেরপুরে শিশু ধর্ষন মামলায় শাকিল হোসেনের ফাঁসির আদেশ
  • মেহেরপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
  • বাংলাদেশ সাংবাদিক সংস্থা বসাস এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.