Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আইন ও আদালত»বেলাবতে এনজিও অফিসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
আইন ও আদালত

বেলাবতে এনজিও অফিসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

March 16, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেলাবতে এনজিও অফিসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

মো.এমরুল ইসলাম

নরসিংদীর বেলাবতে বেসরকারী সংস্থা আশা এনজিওর অফিসের ভিতরে স্বামী পরিত্যক্তা এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। রোববার (১৬ মার্চ) বেলাব থানায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মামলাটি রুজু করে বলে জানান, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

এতে উপজেলার বটেশ্বর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়া ও এনজিও আশা’র বারৈচা শাখার অফিস সহকারী দেলোয়ার হোসেন রাজুকে আসামী করা হয়।

পুলিশ আসামী দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে। দেলোয়ার হোসেন রাজু বেলাব গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি এনজিও আশা বারৈচা অফিসে অফিস সহকারী হিসাবে কর্মরত।

অপরদিকে মামলার প্রধান আসামী শাহজান মিয়ার স্বজনদের অভিযোগ, ওই নারীকে বাকিতে ফার্নিচার না দেওয়ায় এবং পাওনা টাকা ফেরত চাওয়ায় শাহজাহান মিয়ার নামে মিথ্যা মামলা করেছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, একপুত্র ও কন্যা সন্তানের জননী বেলাব উপজেলার স্বামী পরিত্যক্তা ওই নারী নরসিংদীর শিবপুরের বড়ইতলা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি গামের্ন্টেসে চাকরি করেন। মোবাইল ফোনে পরিচয় হয় উপজেলার বটেশ্বর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়ার সাথে।

ওই নারীর অভিযোগ,পরিচয়ের সূত্র ধরে গত শুক্রবার শাহজাহান মিয়া তাকে বারৈচা আশা এনজিও অফিসে নিয়ে যায়। সেখানে তার বন্ধু আশার বারৈচা শাখার অফিস সহকারী দেলোয়ার হোসেন রাজুসহ তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় অভিযুক্ত শাহজাহান মিয়ার বাড়িতে গিয়ে শাহজাহান মিয়াকে না পেয়ে কথা হয় তার ছেলে রিফাত ভূইয়ার সাথে। তিনি জানান, ওই মহিলা আমাদের পূর্ব পরিচিত। সেই সুবাদে ওই নারী আমার বাবার কাছ থেকে পূর্বে কিছু টাকা ধার নিয়ে ফেরত দেননি। নতুন করে গত শুক্রবার আমাদের ফার্নিচারের দোকানে এসে আবারো দেড় লাখ টাকার ফার্নিচার বাকি নিতে চায়। তাকে বাকিতে মাল না দেয়ার কারণেই আমার বাবার নামে মিথ্যা মামলা দায়ের করেছেন বলে আমাদের ধারণা।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ওই নারী। আমরা তাৎক্ষনিক দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছি। মামলার পলাতক আরেক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

March 12, 2026

কৃষিজমি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

March 12, 2026
March 12, 2026

ভ্রাম্যমাণ আদালতে অসাদাচরণের অভিযোগে জেলহাজতে সাংবাদিক

March 12, 2026
March 12, 2026

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের নির্বাচন নিয়ে হাইকোর্টে শুনানি

March 12, 2026
সর্বশেষ
  • গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
  • কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড
  • নওগাঁর নিয়ামতপুরে কিশোরী নিখোঁজ সন্ধান চায় পরিবার
  • প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়

গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

April 19, 2026

গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

April 19, 2026

কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড

April 19, 2026

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী নিখোঁজ সন্ধান চায় পরিবার

April 19, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
  • কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.