Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Friday, June 26
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবি পন্য বিক্রি শুরু হবে ১ এপ্রিল থেকে।
বাংলাদেশ

রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবি পন্য বিক্রি শুরু হবে ১ এপ্রিল থেকে।

March 23, 20213 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাঙালি মুসলমানদের জীবনে প্রধান উৎসব হচ্ছে ঈদুল ফিতর। কিন্তু প্রতিবছর পবিত্র রমজান মাস এলেই ভয়ে থাকেন ভোক্তারা—মুনাফাখোর ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়াবেন! এবারে রমজান আসতে আর তিন সপ্তাহ বাকি। এরই মধ্যে ব্যবসায়ীরা তাঁদের বহু বছরের পুরোনো অভ্যাস অনুযায়ী নিত্যপণ্যের দাম বাড়াতে শুরু করে দিয়েছেন। তাই সরকারকে বিকল্প পথ অবলম্বন করতে হয়েছে।

কী সেই পথ? প্রশ্নটি করা হলে বাণিজ্যসচিব মো. জাফর উদ্দীন গতকাল সোমবার বললেন, ‘আমরা সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সক্ষমতা বাড়িয়েছি। এ জন্য আমরা মাথায় রেখেছি, বাংলাদেশের চরম দারিদ্র্যের হারকে। এই হার এখন ১২ শতাংশ। রমজানে যেসব পণ্যের বেশি চাহিদা থাকে, সেগুলোর ১০ থেকে ১২ শতাংশ টিসিবির মজুতে রয়েছে।’

নিত্যপণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী রোববার টাস্কফোর্সের বৈঠক করবে বাণিজ্য মন্ত্রণালয়। এই বৈঠকের প্রস্তুতি হিসেবে মন্ত্রণালয় বিভিন্ন পণ্যের চাহিদা, উৎপাদন, আমদানি ও টিসিবির মজুতের তথ্য সংগ্রহ করেছে।

এতে দেখা যায়, ভোজ্যতেলের বার্ষিক চাহিদা ২০ লাখ টন। আর মাসিক চাহিদা ১ লাখ ৫৪ হাজার টন। রমজানে মাসিক চাহিদা বেড়ে ২ লাখ টন ছাড়িয়ে যায়। চলতি ২০২০-২১ অর্থবছরে টিসিবির ৪৫ হাজার টন ভোজ্যতেল বিক্রির লক্ষ্য রয়েছে। রমজান উপলক্ষে সংস্থাটি সাশ্রয়ী মূল্যে ২৬ হাজার ৫০০ টন ভোজ্যতেল বিক্রি করবে।

চিনির মাসিক চাহিদা ১ লাখ ৩৬ হাজার টন। টিসিবি রমজানে বিক্রি করবে ১৮ হাজার টন। মসুর ডালের ৮০ হাজার টন চাহিদার বিপরীতে সংস্থাটি বিক্রি করবে ১২ হাজার টন। রোজায় ছোলার চাহিদা ৮০ হাজার টন, টিসিবি বিক্রি করবে ৮ হাজার টন।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ২৫ লাখ টন বার্ষিক চাহিদার মধ্যে রমজানেই পেঁয়াজের চাহিদা ৫ লাখ টন। তবে পেঁয়াজের দাম, উৎপাদন ও আমদানি পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক থাকায় টিসিবির মাধ্যমে বিক্রির পরিকল্পনা শুধু ৬ হাজার টন।

রফিকুল ইসলাম নামের এক কলেজশিক্ষক গতকাল কারওয়ান বাজার থেকে বাজার করে রিকশায় ফিরছিলেন। রমজানের বাজার শুরু করে দিয়েছেন কি না? জানতে চাইলে পাল্টা প্রশ্নে তিনি বলেন, ‘এত আগে রমজানের বাজার কেন?’ একসঙ্গে সবাইকে বাজারে ঝাঁপিয়ে না পড়ার পরামর্শ দেন তিনি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে ১৭ মার্চ থেকে ৪০০ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। রমজান উপলক্ষে দ্বিতীয় ধাপে বিক্রি শুরু হবে ১ এপ্রিল থেকে। তখন ছোলা ও খেজুর যুক্ত করার পাশাপাশি ট্রাকসংখ্যা বেড়ে ৫০০টিতে উন্নীত হবে।

ট্রাক থেকে একজন ক্রেতা দিনে ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৯০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল এবং ১৫ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। কেউ ট্রাক থেকে না কিনে ই-কমার্সের মাধ্যমেও এসব পণ্য কিনতে পারবেন।

উৎসব এলেই ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন, কয়েক বছরের প্রবণতা হচ্ছে উৎসব আসার আগেই তারা এ কাজটি করেন। ঢাকার মৌলভিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ বলেন, ‘বিদেশের ডিপার্টমেন্টাল স্টোরগুলো, ৫০০ শতাংশ মুনাফা করে, তারা উৎসবে মূল্যছাড় দিতে পারে। আমো মুনাফা করি ২–৩ শতাংশ।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
সর্বশেষ
  • চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক
  • শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান

চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

June 26, 2026

গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক

June 26, 2026

শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা

June 26, 2026

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

June 24, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক
  • শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.