Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Friday, June 26
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»গার্মেন্টস ও ওষুধ শিল্পে নেতিবাচক প্রভাবের আশঙ্কা সংসদীয় কমিটির
বাংলাদেশ

গার্মেন্টস ও ওষুধ শিল্পে নেতিবাচক প্রভাবের আশঙ্কা সংসদীয় কমিটির

March 11, 20213 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

এলডিসি থেকে উন্নয়শীল দেশের উত্তরণ ঘটলে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে এলডিসি থেকে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশ যে সকল সমস্যার মুখোমুখি হবে, তা সমাধানে আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্থাপিত কর্মপরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের সুপারিশ করে কমিটি। এছাড়া রাষ্ট্রদূতদের নেতৃত্বে পৃথিবীর যে কোন একটি বা দুটি দেশে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে অনাবাদি জমি চাষাবাদের বিষয়ে পাইলট প্রকল্প গ্রহনের সুপারিশ করা হয়।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত ‘পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এ আশঙ্কা ও এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দ: প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে শেষে কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, বৈঠকে উন্নয়নশীল দেশে উন্নয়নের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আমরা উন্নয়নশীল দেশে উত্তরণে খুশি হচ্ছি। কিন্তু উত্তরণের ফলে যে প্রভাবগুলো পড়বে তা বিবেচনা করতে হবে। প্রভাবগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে বেকারত্ব বেড়ে যাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক বিষয়ে পর্যালোচনার জন্য একটি কোর কমিটি গঠন করেছে বলে কমিটিকে জানিয়েছে।

সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান আরও বলেন, উন্নয়নশীল দেশে গেলে আমরা এখন যেসব সুবিধা পাচ্ছি, তার অনেক কিছু বন্ধ হয়ে যাবে। এতে অনেক ক্ষেত্রে প্রভাব পড়বে। বিশেষ করে আমাদের ঔষধ শিল্প ও গার্মেন্ট শিল্পের বিষয়টি দেখতে হবে। ওষুধ শিল্পের প্যাটেন্ট বাবদ টাকা প্রদান করতে গেলে ওষুধ সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে যাবে। দেখা যাবে, প্যারাসিটামলের একপাতা (১০টি ট্যাবলেট) দুইশ’ টাকা হয়ে গেছে। এটা যাতে না বাড়ে তার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে।

তিনি আরো জানান, আমরা এখন বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) থেকে যেসব সুবিধা পাচ্ছি, সেগুলো আরও ১০ বছর বাড়ানো যায় কিনা, সেই বিষয়ে সমঝোতার চেষ্টা করতে হবে। আমরা একটি চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে অস্ত্রবাদে সবধরনের পণ্য বিনাশুল্কে এখন রফতানি করতে পারি। এগুলো যাতে অব্যাহত থাকে তার জন্য এখন থেকেই আলোচনা অব্যাহত রাখতে হবে।

ফারুক খান আরো বলেন, অতীতে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় অনেক দেশ কিন্তু মুখ থুবড়ে পড়েছে। তারা এলডিসি থেকে বেরিয়ে আবার এলডিসি হয়ে গেছে। এসব বিবেচনা করতে আমাদের দক্ষতা বাড়াতে হবে। শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। আমরা বিভিন্ন প্রকল্প গ্রহণ করি। কিন্তু সময় মতো শেষ করতে পারি না। এতে সময় বাড়ানোর পাশাপাশি প্রকল্পের খরচও কয়েকগুণ বেড়ে যায়। এগুলো বন্ধ করতে হবে। দুর্নীতি যেটা আছে তা বন্ধ করতে হবে। উন্নয়ন শীল দেশে গেলে সব সেক্টরে ট্যাক্স বাড়াতে হবে। কিন্তু আয় না বাড়লে ট্যাক্স বাড়ালে তো বিরূপ প্রতিক্রিয়া হবে। এগুলোর বিষয়ে ভাবতে হবে।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের ক্ষেত্রে যেসব সমস্যার মুখোমুখি হবে, তা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়। বৈঠকে ব্রাজিলে রফতানি বৃদ্ধির লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে সেখানে রফতানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে ট্রেড ফেয়ার আয়োজনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা,বাংলাদেশ-স্পেন ট্যুরিজমকে উৎসাহিত করা এবং সাংস্কৃতিক সম্পর্কের নতুন দুয়ার উন্মোচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে কমিটি।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ব্রাজিল ও স্পেনের নবনিযুক্ত রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
সর্বশেষ
  • চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক
  • শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান

চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

June 26, 2026

গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক

June 26, 2026

শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা

June 26, 2026

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

June 24, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক
  • শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.