রিপোর্টিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন শহিদুল ইসলাম
সাংবাদিকতা ও মাঠপর্যায়ে নির্ভুল ও বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রিপোর্টার শহিদুল ইসলামকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রাজধানী ঢাকার কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত জেএ টিভি’র প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে তাঁর ধারাবাহিক পেশাদার রিপোর্টিং এবং সময়োপযোগী সংবাদ পরিবেশনার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ থেকে শুরু করে ঘটনাস্থলভিত্তিক তথ্য যাচাই এবং নির্ভুলভাবে রিপোর্ট উপস্থাপনে শহিদুল ইসলামের ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্বশীল ও দ্রুত সংবাদ প্রেরণে তাঁর কার্যক্রম গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
অনুষ্ঠানে তিনি সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ এবং নিরপেক্ষ রিপোর্টিংয়ের গুরুত্ব নিয়ে মতামত প্রকাশ করেন। তিনি বলেন, “একজন রিপোর্টারের প্রধান শক্তি হলো সত্য ও নির্ভুল তথ্য উপস্থাপন।”
জেএ টিভি’র চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী, বাংলাভিশন অনলাইন অ্যান্ড ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, দৈনিক কালবেলার হেড অব অনলাইন অমৃত মলঙ্গি, জেএ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান আলীসহ গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শহিদুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
