বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন রিপোর্টার সাইদুল ইসলাম
সাংবাদিকতা ও মাঠপর্যায়ে নির্ভুল, বস্তুনিষ্ঠ এবং সময়োপযোগী সংবাদ পরিবেশনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রিপোর্টার সাইদুল ইসলামকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রাজধানী ঢাকার কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত জেএ টিভি’র প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে তাঁর ধারাবাহিক রিপোর্টিং দক্ষতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঘটনাস্থল থেকে দ্রুত তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং নিরপেক্ষভাবে সংবাদ উপস্থাপনে সাইদুল ইসলামের ভূমিকা প্রশংসনীয়। মাঠপর্যায়ে তাঁর সময়োপযোগী রিপোর্টিং জেএ টিভি’র সংবাদ কাঠামোকে আরও শক্তিশালী করেছে।
অনুষ্ঠানে তিনি মাঠপর্যায়ের সাংবাদিকতার অভিজ্ঞতা, সংবাদ সংগ্রহের চ্যালেঞ্জ এবং বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ের গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “সত্য ও নির্ভুল তথ্যই একজন রিপোর্টারের সবচেয়ে বড় শক্তি।”
জেএ টিভি’র চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী, বাংলাভিশন অনলাইন অ্যান্ড ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, দৈনিক কালবেলার হেড অব অনলাইন অমৃত মলঙ্গি, জেএ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান আলীসহ গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে সাইদুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
