জেএ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান আলী পেলেন বিশেষ সম্মাননা
গণমাধ্যম ব্যবস্থাপনা, প্রতিষ্ঠান উন্নয়ন এবং সফল কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জেএ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রাজধানী ঢাকার কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত জেএ টিভি’র প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি, প্রশাসনিক দক্ষতা এবং মিডিয়া ব্যবস্থাপনায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জেএ টিভি’র সংগঠন কাঠামো শক্তিশালীকরণ, প্রতিনিধি নেটওয়ার্ক বিস্তৃতি এবং আধুনিক মিডিয়া ব্যবস্থাপনা গড়ে তুলতে মোঃ হাসান আলী অগ্রণী ভূমিকা পালন করছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি ডিজিটাল ও অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
অনুষ্ঠানে তিনি জেএ টিভি’র ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দলগত প্রচেষ্টাই একটি গণমাধ্যমকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে।”
জেএ টিভি’র চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী, বাংলাভিশন অনলাইন অ্যান্ড ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, দৈনিক কালবেলার হেড অব অনলাইন অমৃত মলঙ্গি, জেএ টিভি’র হেড অব ডিজিটাল জয় কর্মকারসহ গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মোঃ হাসান আলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
