Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Tuesday, July 14
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ করলো শুভেন্দু সরকার
আন্তর্জাতিক

কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ করলো শুভেন্দু সরকার

July 13, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দর-সংলগ্ন ১৩৬ বছরের পুরোনো ‘বাঁকড়া এয়ারপোর্ট মসজিদে’ আপাতত নামাজ আদায় বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গত শুক্রবার পর্যন্ত সেখানে নামাজ আদায় হলেও শনিবার থেকে মসজিদে প্রবেশের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। ওই ফটকটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে মসজিদে প্রবেশের একমাত্র পথ।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহম্মদ জমিরউদ্দিন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, এ বিষয়ে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। তবে মসজিদটি স্থানান্তরের বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। সে সময় বিকল্প হিসেবে আরও প্রশস্ত জায়গা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল।

সম্প্রতি এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক বিমান নিরাপত্তা বিধিমালা অনুযায়ী রানওয়ে থেকে যেকোনো স্থাপনার ন্যূনতম দূরত্ব ২৪০ মিটার হতে হয়। কিন্তু বাঁকড়া এয়ারপোর্ট মসজিদটি রানওয়ে থেকে মাত্র ১৬৫ মিটার দূরে অবস্থিত। এছাড়া এটি বিমানবন্দরের নিরাপত্তা-নিয়ন্ত্রিত এলাকার মধ্যে পড়ায় নিরাপত্তার স্বার্থে মসজিদটি স্থানান্তর প্রয়োজন বলে কর্তৃপক্ষের দাবি।

বিবৃতিতে আরও বলা হয়, ওই এলাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর নিরাপত্তা তত্ত্বাবধানে রয়েছে এবং সংস্থাটি অতীতেও এ স্থাপনা নিয়ে আপত্তি জানিয়েছিল।

ঐতিহাসিক তথ্যে জানা যায়, মসজিদটি ১৮৯০ সালে ‘গৌরীপুর জামে মসজিদ’ নামে প্রতিষ্ঠিত হয়। পরে এর নাম পরিবর্তন করে ‘বাঁকড়া এয়ারপোর্ট মসজিদ’ রাখা হয়। অন্যদিকে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপিত হয় ১৯২৪ সালে, অর্থাৎ বিমানবন্দর নির্মাণের প্রায় ৩৪ বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল।

স্থানীয় ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী, অবিভক্ত বাংলার বিভিন্ন অঞ্চল, এমনকি বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা এলাকা থেকেও একসময় মানুষ এই মসজিদে নামাজ আদায় করতে আসতেন। বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকার মুসল্লিরাও নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করেন।

এ ঘটনায় উত্তেজনা এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন ভারতের বৃহত্তম মুসলিম সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, বিষয়টি দুঃখজনক হলেও কেউ যেন এ নিয়ে রাস্তায় না নামেন। আলোচনার মাধ্যমে সমাধানের পাশাপাশি মুসল্লিদের নামাজ আদায়ের সুযোগ নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, জোরপূর্বক মসজিদের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া উচিত হয়নি।

এ বিষয়ে দারুল উলুম দেওবন্দ, অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড এবং জমিয়ত উলামায়ে হিন্দসহ বিভিন্ন মুসলিম সংগঠনের সঙ্গে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

July 13, 2026

 সেনা প্রধান ওয়াকারুজ্জামান:দেশের সাধারণ জনগণদু’টি প্রশ্নের সঠিক জবাব চায়!

July 13, 2026
July 13, 2026

শেখ হাসিনার প্রত্যাবর্তন!মাত্র দু বছরের মাথায় মানুষ শেখ হাসিনার ১৭ বছরের র কথা কিভাবে ভুলে গেল?

July 13, 2026
July 13, 2026

দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা!

July 13, 2026
সর্বশেষ
  • মৌসুমীওমর সানীকে চাবুক মারতেন,বললেন জয়
  •  সেনা প্রধান ওয়াকারুজ্জামান:দেশের সাধারণ জনগণদু’টি প্রশ্নের সঠিক জবাব চায়!
  • শেখ হাসিনার প্রত্যাবর্তন!মাত্র দু বছরের মাথায় মানুষ শেখ হাসিনার ১৭ বছরের র কথা কিভাবে ভুলে গেল?
  • কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ করলো শুভেন্দু সরকার
  • ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

মৌসুমীওমর সানীকে চাবুক মারতেন,বললেন জয়

July 13, 2026

 সেনা প্রধান ওয়াকারুজ্জামান:দেশের সাধারণ জনগণদু’টি প্রশ্নের সঠিক জবাব চায়!

July 13, 2026

শেখ হাসিনার প্রত্যাবর্তন!মাত্র দু বছরের মাথায় মানুষ শেখ হাসিনার ১৭ বছরের র কথা কিভাবে ভুলে গেল?

July 13, 2026

কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ করলো শুভেন্দু সরকার

July 13, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • মৌসুমীওমর সানীকে চাবুক মারতেন,বললেন জয়
  •  সেনা প্রধান ওয়াকারুজ্জামান:দেশের সাধারণ জনগণদু’টি প্রশ্নের সঠিক জবাব চায়!
  • শেখ হাসিনার প্রত্যাবর্তন!মাত্র দু বছরের মাথায় মানুষ শেখ হাসিনার ১৭ বছরের র কথা কিভাবে ভুলে গেল?
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.