কসবায় গোপীনাথপুরে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় মদ-গাঁজা উদ্ধার, মামলা দায়ের
কসবা ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গোপীনাথপুর ইউনিয়ন এর জেঠুয়ামুড়া বাগানবাড়ি এলাকায় টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন।
অভিযান সূত্রে জানা যায়, জনৈক ফিরোজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকারের ১২ বোতল ভারতীয় মদ ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থলে পূর্বে গাঁজা সংরক্ষণের আলামতও পাওয়া যায়।
অভিযানকালে যে কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়, সেই কক্ষের একটি চাউলের ড্রাম থেকে নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত অর্থ সিজারলিস্টে অন্তর্ভুক্ত করে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া বাদী হয়ে কসবা থানা-এ ফিরোজ মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে।
টাস্কফোর্স অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে কসবা উপজেলায় এ ধরনের টাস্কফোর্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
