Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 19
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»ঈদ সামনে রেখে কসবা সীমান্তে বিজিবির কড়াকড়ি, জব্দ প্রায় ৯০ লাখ টাকার মালামাল
লিড নিউজ

ঈদ সামনে রেখে কসবা সীমান্তে বিজিবির কড়াকড়ি, জব্দ প্রায় ৯০ লাখ টাকার মালামাল

May 4, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঈদ সামনে রেখে কসবা সীমান্তে বিজিবির কড়াকড়ি, জব্দ প্রায় ৯০ লাখ টাকার মালামাল

মো আশরাফ উজ্জ্বল (কসবা)ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এই বিশেষ অভিযান পরিচালনা করে। “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সোমবার (৪ মে ২০২৬) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার মাদলা বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ, কসমেটিকস সামগ্রী এবং উন্নতমানের থ্রি-পিস। এছাড়াও চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৮ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা। উদ্ধারকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কসবা সীমান্ত এলাকায় মাদক ও চোরাকারবারি চক্র সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারত থেকে অবৈধভাবে মাদক, অস্ত্র এবং গবাদিপশু প্রবেশের সম্ভাবনা রয়েছে। এ ধরনের অপরাধ দমনে বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

May 19, 2026

সাবেক পুলিশ কর্মকর্তা মো: শাজাহান হাওলাদারের ইন্তেকালে শোকের ছায়া

May 19, 2026
May 19, 2026

ফ্যাসিস্টবিরোধী আন্দোলন ও গণতন্ত্র উত্তরণে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আলহাজ্ব নবী উল্লাহ নবী

May 19, 2026
May 19, 2026

সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির

May 19, 2026
সর্বশেষ
  • সাবেক পুলিশ কর্মকর্তা মো: শাজাহান হাওলাদারের ইন্তেকালে শোকের ছায়া
  • ফ্যাসিস্টবিরোধী আন্দোলন ও গণতন্ত্র উত্তরণে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আলহাজ্ব নবী উল্লাহ নবী
  • সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির
  • সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সম্মাননা পেলেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল
  • রিপোর্টিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন শহিদুল ইসলাম

সাবেক পুলিশ কর্মকর্তা মো: শাজাহান হাওলাদারের ইন্তেকালে শোকের ছায়া

May 19, 2026

ফ্যাসিস্টবিরোধী আন্দোলন ও গণতন্ত্র উত্তরণে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আলহাজ্ব নবী উল্লাহ নবী

May 19, 2026

সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির

May 19, 2026

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সম্মাননা পেলেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল

May 19, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • সাবেক পুলিশ কর্মকর্তা মো: শাজাহান হাওলাদারের ইন্তেকালে শোকের ছায়া
  • ফ্যাসিস্টবিরোধী আন্দোলন ও গণতন্ত্র উত্তরণে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আলহাজ্ব নবী উল্লাহ নবী
  • সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.