Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 19
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»গাছ পড়ে ও তার ছিঁড়ে কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়: দুর্ভোগে ২৭ হাজার গ্রাহক
লিড নিউজ

গাছ পড়ে ও তার ছিঁড়ে কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়: দুর্ভোগে ২৭ হাজার গ্রাহক

April 29, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গাছ পড়ে ও তার ছিঁড়ে কুমিল্লায় বিদ্যুৎ বিপর্যয়: দুর্ভোগে ২৭ হাজার গ্রাহক

বৈশাখী ঝড়ের তাণ্ডবে কুমিল্লা জুড়ে বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া, ট্রান্সফরমার বিকল হওয়া ও তার ছিঁড়ে যাওয়ায় অন্তত ২৭ হাজার গ্রাহক দীর্ঘ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে পড়েছেন।
মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে কুমিল্লার ১৭টি উপজেলাতেই বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। ঝোড়ো হাওয়ার তীব্রতায় বহু বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এবং গাছ ভেঙে লাইনের ওপর পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে একদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে, অন্যদিকে মেরামতকাজও ব্যাহত হচ্ছে।
ঝড়ের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষা সামনে থাকায় বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। অনেক ক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রেও আলোর সংকট দেখা দেওয়ায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, যা পরীক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে বলে জানিয়েছেন অভিভাবকেরা।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, আদর্শ সদর, সদর দক্ষিণ, লালমাই, চৌদ্দগ্রাম, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া—উল্লিখিত ছয় উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। গত দুই দিনে এসব এলাকায় ৭১টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। প্রায় ১,০২৫টি স্থানে লাইনের ওপর গাছ পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ ছাড়া ৭৩৮টি স্থানে তার ছিঁড়ে গেছে এবং প্রায় ৫৫০টি মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ৩৫টি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় সংযোগ পুনঃস্থাপনে কাজ চলছে। তবে আবহাওয়া স্বাভাবিক না হওয়ায় মেরামতকাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান তারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

May 19, 2026

সাবেক পুলিশ কর্মকর্তা মো: শাজাহান হাওলাদারের ইন্তেকালে শোকের ছায়া

May 19, 2026
May 19, 2026

ফ্যাসিস্টবিরোধী আন্দোলন ও গণতন্ত্র উত্তরণে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আলহাজ্ব নবী উল্লাহ নবী

May 19, 2026
May 19, 2026

সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির

May 19, 2026
সর্বশেষ
  • সাবেক পুলিশ কর্মকর্তা মো: শাজাহান হাওলাদারের ইন্তেকালে শোকের ছায়া
  • ফ্যাসিস্টবিরোধী আন্দোলন ও গণতন্ত্র উত্তরণে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আলহাজ্ব নবী উল্লাহ নবী
  • সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির
  • সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সম্মাননা পেলেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল
  • রিপোর্টিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন শহিদুল ইসলাম

সাবেক পুলিশ কর্মকর্তা মো: শাজাহান হাওলাদারের ইন্তেকালে শোকের ছায়া

May 19, 2026

ফ্যাসিস্টবিরোধী আন্দোলন ও গণতন্ত্র উত্তরণে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আলহাজ্ব নবী উল্লাহ নবী

May 19, 2026

সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির

May 19, 2026

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সম্মাননা পেলেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল

May 19, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • সাবেক পুলিশ কর্মকর্তা মো: শাজাহান হাওলাদারের ইন্তেকালে শোকের ছায়া
  • ফ্যাসিস্টবিরোধী আন্দোলন ও গণতন্ত্র উত্তরণে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আলহাজ্ব নবী উল্লাহ নবী
  • সাইবার সুরক্ষায় অবদানে সম্মাননা পেলেন জেএ টিভির সোস্যাল এডমিন ফজলুল কবির
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.