Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, April 11
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: উপজেলা ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু
লিড নিউজ

লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: উপজেলা ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু

March 9, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: উপজেলা ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু
‎
‎শরিফ আহাম্মেদ লাকসাম (কুমিল্লা):
‎
‎কুমিল্লার লাকসাম উপজেলায় এক মাটি কাটার শ্রমিককে হাত-পা বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় লাকসাম থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনাটি তদন্ত শুরু হয়েছে।
‎
‎মামলার বাদী রবিউল হোসেন জানান, গত ২৮ ফেব্রুয়ারি ইফতারের পর উপজেলার আতাকরা গ্রাম এলাকায় তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর করা হয়। তিনি ওই গ্রামের ছফিউল্লাহর ছেলে এবং পেশায় মাটি কাটার শ্রমিক।
‎অভিযোগে বলা হয়, রুবেল মাটি কাটার কাজের কথা বলে তাকে ডেকে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তার হাত-পা তার দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এতে তার একটি হাত ভেঙে গেছে বলে তিনি দাবি করেন।
‎রবিউল হোসেন আরও জানান, গত রমজানে রোজা রেখে ৩ হাজার ৭০০ টাকার মাটি কাটার কাজ করলেও সেই টাকা তাকে পরিশোধ করা হয়নি। পরে পাওনা টাকা চাইতে গেলে বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতার কাছে অভিযোগ করার পর থেকেই তার প্রতি ক্ষোভ সৃষ্টি হয় এবং এর জের ধরে তাকে মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেন।
‎
‎তিনি বলেন, মামলার উদ্দেশ্য শুধু নিজের নিরাপত্তা নিশ্চিত করা নয়, বরং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা। এ বিষয়ে তিনি একটি ভিডিও বার্তায় কুমিল্লা-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালামের কাছে বিচার প্রার্থনা করেছেন।
‎এ ঘটনায় রবিউল হোসেন লাকসাম থানায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন সবুজ, রুবেলসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।
‎পুলিশ সূত্রে জানা যায়, দণ্ডবিধি- ১৮৬০ এর ৩২৩/৩২৫/৫০৬(২) ধারায় মামলাটি রুজু করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
‎লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ বলেন, অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করা হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
‎তবে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন সবুজ অভিযোগ অস্বীকার করে বলেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।
‎এদিকে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
April 10, 2026

কসবা রামনগরে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা, মোবাইল কোর্টের অভিযান

April 10, 2026
April 9, 2026

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

April 9, 2026
সর্বশেষ
  • পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ
  • কসবা রামনগরে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা, মোবাইল কোর্টের অভিযান
  • জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • লালমনিরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত
  • নরসিংদীর আমদিয়ায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026

কসবা রামনগরে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা, মোবাইল কোর্টের অভিযান

April 10, 2026

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

April 9, 2026

লালমনিরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

April 7, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ
  • কসবা রামনগরে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা, মোবাইল কোর্টের অভিযান
  • জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.