জনগণ ডাক্তার এর কাছে নয় ডাক্তার জনগণের কাছে যাবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
মোহাম্মদ এমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি
জনগণ ডাক্তারের কাছে নয়,ডাক্তার জনগণের কাছে যাবে,জনগণের দ্বারঘুরায় সেবা পৌছে দেওয়া-ই আমাদের সরকারের লক্ষ্য এ কথা বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও নরসিংদী-৪(মনোহরদী-বেলাবো)থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শুক্রবার দুপুরে উপজেলার চালাকচর ইউনিয়নের হাবিজপুর গ্রামে অবস্থিত মন্ত্রীর নিজ বাড়ী সোনিয়া মঞ্জিলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী মহোদয় নিজ নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমার নির্বাচনী এলাকাকে অবশ্যই আমি অগ্রাধিকার দিবো,তবে দেশটাকে সুন্দর ভাবে গড়ে তুলতে হবে,এ লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেশ যদি সুন্দরভাবে গড়ে উঠে,তখন মনোহরদী ও বেলাবো সুন্দর হবে।
এ সময় নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন,নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ্,সিভিল সার্জন ডাঃসৈয়দ আমিরুল হক,উপজেলা নির্বাহী অফিসার এম.
এ মুহাইমিন আল জিহান,সহকারী কমিশনার সজিব মিয়া,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত,উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
