বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার প্রশ্ন করেছেন, আসিফ মাহমুদ সজীব ভাইয়া কার সঙ্গে হাঁসের মাংস খেতে নীল মার্কেট বা ওয়েস্টিনে যান? কারা থাকে তার সঙ্গে? সম্প্রতি একটি টকশোতে হাজির হয়ে এসব প্রশ্ন তোলেন তিনি।
আব্দুন নূর তুষার বলেন, ‘আসিফ মাহমুদ সজীব ভাইয়া যে বলেছেন উনি ওয়েস্টিনে যান, উনি কি ওয়েস্টনে গিয়ে একা একা গিয়ে বসে থাকেন? ছবি খোঁজেন, তাহলে দেখবেন উনি একা ওখানে বসে থাকেন না। নীলা মার্কেটে নিশ্চয় উনি একা একা গিয়ে হাঁসের মাংস খোঁজেন না। তার সঙ্গে কারা থাকে? তারা কোন দলের নেতা কিংবা কোন রাজনৈতিক ব্যক্তি কিংবা কারা সেই সময় তার সঙ্গে থাকে? ফলে এই জিনিসগুলি মানুষ প্রশ্ন করবে।
আপনি এইসব বলতে পারছেন মানুষ তো প্রশ্ন করবেই। আপনি সব বন্ধ করে দিলেও মানুষের মনের মধ্যে প্রশ্ন থাকবে। কেননা মানুষ তো আর নির্বোধ না। দায়িত্বশীল বক্তব্য আমরা সবসময় পাই না সবার কাছ থেকেও পাই না।
এনসিপি উপদেষ্টাকে ডিফেন্ড করছে জানিয়ে আব্দুন নূর তুষার বলেন, ‘এনসিপি কি কারণে এই উপদেশটাকে প্রটেক্ট করতে গেল কিংবা উপদেশটাকে ডিফেন্ড করতে গেল? যেখানে তারা বলেছে যেই সরকারের মধ্যে তাদের নিজেদের কোন লোক নাই। তাহলে যদি নিজেদের লোক নাই থাকে এই একই এনসিপির একজন নেতা হাসনাত আব্দুল্লাহ একজন উপদেষ্টাকে বলেছেন বেতন ভাতা ফেরত দিয়ে তাকে চলে যেতে হবে। তিনি হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা তারা স্বাস্থ্য উপদেশকে ডিফেন্ড করে নাই।
