Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, June 27
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»আট দাবিতে ১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট
বাংলাদেশ

আট দাবিতে ১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট

August 8, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সরকার আট দফা দাবি না মানলে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তাদের অন্যতম দাবি হলো—বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ৩০ বছর পর্যন্ত বাড়ানো।

গতকাল (৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতে আয়োজিত বিভাগীয় সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কফিল উদ্দিন আহমেদ। সমাবেশের আয়োজন করে বৃহত্তর চট্টগ্রাম পণ্য ও যাত্রী পরিবহন মালিক ফেডারেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি।

সমাবেশে জানানো হয়, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আট দফা দাবি ইতোমধ্যে যোগাযোগ উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। উপদেষ্টা দুটি দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও বাকি দাবিগুলো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছি—১১ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে সব দাবি না মানলে ১২ আগস্ট ভোর ৬টা থেকে ১৫ আগস্ট পর্যন্ত ধর্মঘট চলবে। এর পর আর পিছু হটা হবে না।’

তিনি ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৯৮ ও ১০৫ ধারা নিয়ে কঠোর সমালোচনা করে বলেন, ‘দুর্ঘটনার মামলায় জামিন পাওয়া সাংবিধানিক অধিকার। এটি আদালত নির্ধারণ করবে, আইন করে আটকে দেওয়া সংবিধানবিরোধী। এই ধারা সংশোধন করতে হবে।’

বাণিজ্যিক যানবাহনের ব্যবহারের মেয়াদ নিয়ে তিনি বলেন, ‘২০ বছরের বেশি পুরোনো গাড়িগুলোকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে দেশের ৮০ শতাংশ গাড়ি রাস্তায় চলতে পারবে না। যে গাড়ির ফিটনেস আছে, তাকে চলতে দিতে হবে। ৮৩ বছর বয়সী একজন মানুষ যদি প্রধান উপদেষ্টা হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, তাহলে ২০ বছরের গাড়ি কেন অচল?’

পরিবহন খাতের নেতারা যে মূল দাবিগুলো তুলেছেন, তার মধ্যে রয়েছে: চালকদের জামিনসংক্রান্ত সড়ক পরিবহন আইনের ধারাগুলো সংশোধন, বাণিজ্যিক যানবাহনের মেয়াদ ৩০ বছর করা এবং ততদিন পর্যন্ত ডাম্পিং বন্ধ রাখা, বাণিজ্যিক গাড়িতে অগ্রিম আয়কর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, ১২ বছর বয়সী রিকন্ডিশনড গাড়ি আমদানির অনুমতি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকদের ফেরত দেওয়া, মেয়াদোত্তীর্ণ গাড়ির জন্য স্ক্র্যাপ নীতিমালা তৈরি, মহাসড়কে থ্রি-হুইলার ও অবৈধ হালকা যানবাহনের জন্য আলাদা লেন চালু করা, ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের প্রক্রিয়া দ্রুত করা এবং শ্রমিক ফেডারেশনের বিদ্যমান ১২ দফা দাবি বাস্তবায়ন।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার এসব দাবি না মানলে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হবে।

তারা বলেন, ‘একবার ধর্মঘট শুরু হলে আর পিছু হটা হবে না।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
সর্বশেষ
  • চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক
  • শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান

চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

June 26, 2026

গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক

June 26, 2026

শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা

June 26, 2026

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

June 24, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক
  • শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.