Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, June 27
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»ভিন্ন খবর»কেরানীগঞ্জে বিএনপিকে টেক্কা দিয়ে হাটের ইজারা পেল এনসিপি
ভিন্ন খবর

কেরানীগঞ্জে বিএনপিকে টেক্কা দিয়ে হাটের ইজারা পেল এনসিপি

May 21, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কেরানীগঞ্জ উপজেলায় অস্থায়ী ১১টি গবাদিপশুর হাটের মধ্যে ৮টি হাটের ইজারাদার নিয়োগ করা হয়েছে। দীর্ঘদিন পর এবার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব হাটের ইজারা দেওয়া হয়, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।

তবে নিলামের সব চেয়ে বড় চমক ছিল কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি নেতাদের টেক্কা দিয়ে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের মিলিনিয়াম সিটি বালুর মাঠের ইজারা লাভ। এনসিপির কেরানীগঞ্জ প্রতিনিধি রাব্বি আহমেদ বকুলের নামে ৭১ লাখ ২৪ হাজার টাকায় জমা দেওয়া দরটি সর্বোচ্চ দর হিসেবে বিবেচিত হয়।

বুধবার (২১ মে) বিকেল ৩টায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত প্রকাশ্য দরপত্রের মাধ্যমে এই ইজারাদার নিয়োগ দেওয়া হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া জানান, ঘোষিত ১১টি হাটের মধ্যে ৮টির ইজারা চূড়ান্ত হয়েছে ৩ কোটি ৩০ লাখ টাকায়। বাকি ৩টি (মোল্লা বাজারস্থ খালি মাঠ, মোল্লা বাজার পশুর হাট, বাঘাশুর মাদ্রাসার পাশে অবস্থিত খালি মাঠ) হাটে কোনো সিডিউল জমা না পড়ায় জেলা প্রশাসকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উন্মুক্ত দরপত্র কার্যক্রম শুরু হওয়ার খবরে সকাল থেকেই উপজেলা কার্যালয়ে ভিড় করেন স্থানীয় বিএনপি ও এনসিপি নেতাকর্মীসহ উৎসুক জনতা।

চূড়ান্ত হওয়া হাটগুলোর ইজারাপ্রাপ্তরা হলেন

খাড়াকান্দি বাজার সংলগ্ন বালুর মাঠ – আবু দাউদ সিকদার (২ লাখ টাকা), নতুন সোনাকান্দা পশু হাট – শাহাবুদ্দিন মেম্বার (৬ লাখ ৫০ হাজার টাকা), মিলেনিয়াম সিটি সংলগ্ন বালুর মাঠ – রাব্বি আহমেদ বকুল (৭১ লাখ ২৪ হাজার টাকা), রাজাবাড়ি সংলগ্ন পতিত জমি – জাহাঙ্গীর কবির (৩০ হাজার টাকা), রসুলপুর বালুর মাঠ – ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম (৪ লাখ ২০ হাজার টাকা), হাসনাবাদ বালু মাঠ – সেলিম মেম্বার (৬১ লাখ টাকা), আগানগর খেলার মাঠ – আরসাদ রহমান সপু (১ কোটি ৭০ লাখ টাকা), জিনজিরা পশু হাট – মোসাদ্দেক আলী বাবু (১৫ লাখ ২০ হাজার টাকা)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন , হাটগুলোর সার্বিক ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভেটেরিনারি টিম ও মনিটরিং কমিটি কাজ করবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও যানজট নিয়ন্ত্রণে থাকবে কঠোর নজরদারি।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 26, 2026

গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক

June 26, 2026
August 22, 2025

নরসিংদীর শিবপুরে প্রেমিকের হাত ধরে পালালো একই পরিবারের ৩ বোন।

August 22, 2025
August 18, 2025

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ১১ বগি বিচ্ছিন্ন, বড় দুর্ঘটনা এড়ানো গেলো।

August 18, 2025
সর্বশেষ
  • চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক
  • শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান

চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

June 26, 2026

গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক

June 26, 2026

শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা

June 26, 2026

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

June 24, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক
  • শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.