Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Monday, June 22
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আইন ও আদালত»ভুয়া ই-কমার্স সাইট খুলে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার
আইন ও আদালত

ভুয়া ই-কমার্স সাইট খুলে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

July 20, 20232 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ই-কমার্স সাইট ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ খুলে প্রতারণার অভিযোগে আল ইমরান জুয়েল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল হোসেইন তুহিন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) রাতে নোয়াখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেপ্তার আল ইমরান জুয়েলকে গুলশান থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল হোসেইন তুহিন বলেন, ই-কমার্স সাইট রবিশপের ওয়েবসাইট robishop.com.bd-এর অনুকরণে robishoper.com নামে ভুয়া ওয়েবসাইট ও Robi Bangladesh নামে ফেসবুক পেজ খোলা হয়। এর মাধ্যমে এক প্রতারক চক্র সাধারণ ভোক্তাদের কাছে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎ করে আসছিল। এ বিষয়ে দেশের অন্যতম বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি বাংলাদেশ কর্তৃপক্ষ গুলশান থানায় একটি মামলা করে। মামলাটি তদন্তকালে তথ্য-প্রযুক্তির সহায়তার ঘটনার সঙ্গে জড়িত প্রতারক চক্র শনাক্ত করে মূলহোতা জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, প্রতারক চক্রটি জাপানভিত্তিক ডোমেইন ও ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান web.z.com থেকে ডোমেইন এবং বাংলাদেশ ভিত্তিক ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান allothost.com থেকে হোস্টিং কেনে। এরপর robishop.com.bd-এর অনুকরণে robishoper.com নামে একটি ওয়েবসাইট তৈরি করে। পরে বিভিন্ন পণ্যে ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত। বিজ্ঞাপন তৈরির জন্য ব্যবহার করা হতো অন্যান্য ই-কমার্স সাইট থেকে ক্লোন করা ছবি। ভোক্তাদের বিভ্রান্ত করতে Robi Bangladesh নামে একটি ফেসবুক পেজও তৈরি করে চক্রটি।

মো. আরিফুল হোসেইন তুহিন আরও বলেন, সাধারণ মানুষ এই ওয়েবসাইট ও ফেসবুক পেজকে আসল রবিশপের মনে করে কেনাকাটা করার জন্য robishoper.com ওয়েবসাইটে দেওয়া বিকাশ, নগদ ও রকেট নম্বরে টাকা পরিশোধ করত। ভুয়া ওয়েবসাইটটি কারিগরি দিক বিবেচনায় এতটাই দক্ষতার সঙ্গে তৈরি করা হয়েছিল যে সাধারণ মানুষ সহজেই প্রতারিত হতো। নিজেদের আড়াল করার জন্য প্রতারক চক্রটি সাধারণ গ্রাহকদের হেল্পলাইন নম্বর হিসেবে অনলাইন টেলিফোন সার্ভিস ব্রিলিয়ান্টের একটি নম্বর সরবরাহ করত। এ ছাড়া বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য তারা robishoper.com ওয়েবসাইটে দাপ্তরিক একটি ঠিকানাও দিয়েছিল। গ্রেপ্তার আল ইমরান জুয়েলকে গুলশান থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
June 1, 2026

দাউদকান্দিতে মারুকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার

June 1, 2026
June 1, 2026

ঈদের দিনে যুবক খুন: তিনদিনেই রহস্য উদঘাটন, প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

June 1, 2026
সর্বশেষ
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
  • লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে
  • ডিজিটাল মিডিয়া ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

June 21, 2026

মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

June 19, 2026

কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ

June 18, 2026

লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে

June 18, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.