Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»কোম্পানীগঞ্জে ‘কাদের মির্জা ও বাদল গ্রুপ’ সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
বাংলাদেশ

কোম্পানীগঞ্জে ‘কাদের মির্জা ও বাদল গ্রুপ’ সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

April 17, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নোয়াখালীর কোম্পানীগঞ্জে থানার মূলফটকে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এর আগেও  দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আদালতে অনেকগুলো পাল্টাপাল্টি মামলা রয়েছে।

শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ থানায় পাল্টাপাল্টি মামলা দুটি দায়ের করেন সাবেক উপজেলা চেয়ারম্যান অনুসারী যুবলীগ নেতা নুরুল আফছার আরমান চৌধুরী ও মির্জা অনুসারী ইকবাল হোসেন ।

শুক্রবার রাত ১টায় কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি পাল্টাপাল্টি দুটি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার এজাহারের আলোকে পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

থানা সূত্রে জানা যায়, বিস্ফোরক আইনসহ আরও কয়েকটি ধারা উল্লেখ করে কাদের মির্জার অনুসারী ইকবাল কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলকে প্রধান আসামি করে ১৩৪ জনের নাম উল্লেখ করে ৪০-৫০জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে।

অপরটিতে, একই ধারায় উপজেলা আওয়ামী লীগের অনুসারী পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা যুবলীগ নেতা নুরুল আফছার আরমান চৌধুরী বাদী হয়ে কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিককে (২৫) প্রধান আসামি ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে (৫৫) দ্বিতীয় আসামি করে ১৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জ থানার সামনে গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে  মেয়র মির্জা কাদের ও মিজানুর রহমান বাদল অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে আ.লীগের বাদল গ্রুপের নেতাকর্মিরা কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন। সেখান থেকে তারা  মিছিল সহকারে পৌর ভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।

এর কিছুক্ষণ পর মেয়র কাদের মির্জার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে কয়েকজন যুবক থানার সামনে আসলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা ঘটে।  ওই সংঘর্ষে দুই গ্রুপের ১৫জন অনুসারী আহত হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
March 12, 2026

হিলিতে সাংবাদিক ও বিশিষ্টজনদের নিয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

March 12, 2026
সর্বশেষ
  • মোড়লগঞ্জে ২১ বছর বয়সী তরুণী  নিখোঁজ
  • জন্ম–মৃত্যু নিবন্ধনে অনিয়মের অভিযোগে কুটি ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
  • ভালুকায় পানিতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
  • কসবার পুরাতন বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা
  • আখের রস বিক্রি করে বছরে ৪ লাখ টাকা আয়: সন্ধ্যামণি চাকমার সাফল্য

মোড়লগঞ্জে ২১ বছর বয়সী তরুণী  নিখোঁজ

April 30, 2026

জন্ম–মৃত্যু নিবন্ধনে অনিয়মের অভিযোগে কুটি ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

April 30, 2026

ভালুকায় পানিতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

April 30, 2026

কসবার পুরাতন বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা

April 30, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • মোড়লগঞ্জে ২১ বছর বয়সী তরুণী  নিখোঁজ
  • জন্ম–মৃত্যু নিবন্ধনে অনিয়মের অভিযোগে কুটি ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
  • ভালুকায় পানিতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.