Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, আন্তঃব্যাংক লেনদেন বন্ধ
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, আন্তঃব্যাংক লেনদেন বন্ধ

April 15, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটির কারণে বন্ধ রয়েছে আন্তঃব্যাংক লেনদেন। বন্ধ রয়েছে এক ব্যাংকের চেক অন্য ব্যাংক থেকে নগদায়ন করা এবং সঞ্চয়পত্র বিক্রি।

অনেকেই ব্যাংকে গিয়ে সেবা না পেয়ে ফেরত যাচ্ছেন। ফলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহক।

রূপালী ব্যাংকের স্থানীয় শাখার মহাব্যবস্থাপক খান মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্ভারে সমস্যার কারণে আন্তঃব্যাংক লেনদেন সেবা বন্ধ রয়েছে গত মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে। অনেক গ্রাহক অন্য ব্যাংকের চেক এনে রূপালী ব্যাংকে জমা দিয়েছেন। আমরা সেসব চেক এখনও নিষ্পত্তি (সেটেলমেন্ট) করতে পারিনি। এটা আমাদের ব্যাংকের কোনো সমস্যা নয়।

কেন্দ্রীয় ব্যাংকের অধীনে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আন্তঃব্যাংক লেনদেন চালু হয়েছে ২০১২ সালের ২৭ ডিসেম্বর। এনপিএসবির মাধ্যমে গ্রাহক নিজের অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিক তহবিল স্থানান্তরের পাশাপাশি এক ব্যাংকের চেক অন্য ব্যাংকের হিসাবে জমা করে লেনদেন সম্পন্ন করতে পারছেন ব্যাংকের মাধ্যমে। তহবিল স্থানান্তরে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, রিয়েলটাইম গ্রস সেটেলমেন্ট ও ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার সুবিধা চালু রয়েছে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে সমস্যার কারণে গত ১৩ এপ্রিল থেকে আন্তঃব্যাংক লেনদেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক। যারা গত ১৩ এপ্রিল ব্যাংকে চেক জমা দিয়েছিলেন তাদের ধারণা ছিল বুধবার (১৪ এপ্রিল) ছুটির পরে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তাদের লেনদেন সম্পন্ন হবে।

বৃহস্পতিবার অনেক গ্রাহক ব্যাংকে গিয়ে জানতে পারেন তাদের চেক সেটেলমেন্ট হয়নি। সিটি ব্যাংকের গুলশান শাখায় গত ১৩ এপ্রিল দুপুরের পর ৫০ হাজার টাকার একটি চেক জমা দিয়েছিলেন আলাউদ্দিন মিয়া।

তিনি বলেন, ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকায় ১৫ এপ্রিল ব্যাংক গিয়ে জানতে পারেন এখনও তার অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। কবে এ টাকা জমা হবে ব্যাংক থেকে তা নির্দিষ্ট করে বলতে পারেনি। শুধু আলাউদ্দিন মিয়া একা নন তার মতো বহু গ্রাহকের লেনদেন আটকে আছে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারের সমস্যার কারণে।

সার্ভার সমস্যার ভোগান্তিতে পড়েছেন সঞ্চয়পত্রের ক্রেতা ও মুনাফাভোগীরা। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ বিভিন্ন ব্যাংকে গিয়ে লেনদেন সম্পন্ন করতে সকাল থেকে বিকেলে পর্যন্ত অপেক্ষা করেও কোনো লাভ হচ্ছে না।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ব্যাংকের অনেকগুলো সার্ভারের মধ্যে কিছু পুরাতন সার্ভারও আছে। পুরাতন সার্ভারের লোড ক্যাপাসিটি ধারণ ক্ষমতার অতিরিক্ত হলে তখন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার সংযোজন করতে হয়, সেই কাজই চলছে। আশা করছি, খুব দ্রুত সমস্যার সমাধান হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
March 12, 2026

হিলিতে সাংবাদিক ও বিশিষ্টজনদের নিয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

March 12, 2026
সর্বশেষ
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে স্বাক্ষরিত দুই সমঝোতা স্মারক
  • ব্রাক্ষণবাড়িয়া কসবায় বিনাউটি গ্রামে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ঈদ সামনে রেখে কসবা-আখাউড়া সীমান্তে ভারতীয় গরুর চোরাচালান বৃদ্ধি, দুশ্চিন্তায় দেশীয় খামারিরা
  • শিবচরে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেনের বিরুদ্ধে

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে স্বাক্ষরিত দুই সমঝোতা স্মারক

May 14, 2026

ব্রাক্ষণবাড়িয়া কসবায় বিনাউটি গ্রামে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রামবাসী

May 14, 2026

ঈদ সামনে রেখে কসবা-আখাউড়া সীমান্তে ভারতীয় গরুর চোরাচালান বৃদ্ধি, দুশ্চিন্তায় দেশীয় খামারিরা

May 13, 2026

শিবচরে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

May 13, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে স্বাক্ষরিত দুই সমঝোতা স্মারক
  • ব্রাক্ষণবাড়িয়া কসবায় বিনাউটি গ্রামে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ঈদ সামনে রেখে কসবা-আখাউড়া সীমান্তে ভারতীয় গরুর চোরাচালান বৃদ্ধি, দুশ্চিন্তায় দেশীয় খামারিরা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.