Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও জিল বাইডেন মুসলমানদেরকে মাহে রমজানের শুভেচ্ছা দিয়েছেন
আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও জিল বাইডেন মুসলমানদেরকে মাহে রমজানের শুভেচ্ছা দিয়েছেন

April 13, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন মুসলমানদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জিল এবং আমি যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। রামাদান করিম।

বহু আমেরিকান রোজা শুরু করছেন এবং সাথে সাথে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, এই বছরটি কতটা কঠিন ছিল। এই মহামারীতে, বন্ধুবান্ধব এবং প্রিয়জনরা এখনও একত্রিত হতে পারেননি এবং অনেক পরিবার প্রিয়জনদের ছাড়াই ইফতার করবেন।

আমাদের মুসলিম সম্প্রদায় নতুন প্রত্যাশায় সংযম শুরু করবেন। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরও সচেতন হবেন, একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে, তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুন্দর জীবন কামনা করবেন।

প্রতিষ্ঠার পর থেকে মুসলিম আমেরিকানরা এই দেশটিকে সমৃদ্ধ করেছেন। তাদের বৈচিত্র ও প্রাণশক্তি দিয়ে তারা যুক্তরাষ্ট্রকে প্রতিষ্ঠায় সহায়তা করেছেন। আজ মুসলমানরা কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই মহামারীতে তারা টিকা উন্নয়ন এবং সামনের কাতারের স্বাস্থ্যসেবা কর্মী হিসেবেও অগ্রণী ভূমিকা পালন করছেন। তারা উদ্যোক্তা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হিসেবে কর্মসংস্থান সৃষ্টি করছেন, জীবনের ঝুঁকি নিয়ে সামনের কাতারের কর্মী হিসেবে কাজ করছেন, আমাদের স্কুলে শিক্ষাদান করছেন, দেশজুড়ে নিবেদিতপ্রাণ সরকারি কর্মচারী হিসেবে কাজ করছেন এবং জাতিগত সমতা ও সামাজিক ন্যায়বিচারের জন্য আমাদের চলমান সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছেন।

কিন্তু তবুও, মুসলিম আমেরিকানরা ভীতি প্রদর্শন, ধর্মান্ধতা এবং বর্ণবাদি অপরাধের লক্ষ্যবস্তু হচ্ছেন। তাদের প্রতি এই কুসংস্কার এবং আক্রমণ ভুল। এগুলো অগ্রহণযোগ্য এবং তা অবশ্যই থামানো উচিত। আমেরিকাতে নিজের বিশ্বাস প্রকাশে কারো ভিত হওয়া উচিত নয়। আমার প্রশাসন সকল মানুষের অধিকার এবং সুরক্ষায় অক্লান্ত পরিশ্রম করবে।

প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম দিনেই আমি লজ্জাজনক মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞার অবসান ঘটাতে পেরে গর্বিত হয়েছিলাম এবং চীনের উইঘুর, বার্মার রোহিঙ্গা এবং বিশ্বের সর্বত্র মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকারের পক্ষে দাঁড়াবো।

গত রমজানের পর থেকে আমরা যাদেরকে হারিয়েছি তাদের আমরা স্মরণ করি, আমরা উজ্জ্বল আগামীর জন্য আশাবাদী। পবিত্র কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয় যে “ঈশ্বর বেহেশত এবং পৃথিবীর আলো” যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান।

এবারের রমজানে হোয়াইট হাউস ভার্চুয়াল অনুষ্ঠান করলেও, জিল এবং আমি আশাবাদী যে পরের বছর হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী ঈদ উদযাপন সকলের উপস্থিতিতেই হবে, ইনশাআল্লাহ।

আমরা কামনা করি রমজান মাসটি আপনাদের এবং আপনাদের পরিবারের জন্যে একটি অনুপ্রেরণামূলক এবং ফলপ্রসূ মাস হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

January 14, 2026

বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ

January 14, 2026
January 14, 2026

ইরানের দাঙ্গা ‘দায়েশ-ধাঁচের অপরাধ’, মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সম্প্রসারণ

January 14, 2026
January 13, 2026

বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত

January 13, 2026
সর্বশেষ
  • কসবার সীমান্তে বিজিবির অভিযান: ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত
  • লালমনিরহাটে Winter blanket Distribution –
  • বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ
  • ইরানের দাঙ্গা ‘দায়েশ-ধাঁচের অপরাধ’, মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সম্প্রসারণ

কসবার সীমান্তে বিজিবির অভিযান: ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

January 27, 2026

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

January 27, 2026

লালমনিরহাটে Winter blanket Distribution –

January 15, 2026

বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ

January 14, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কসবার সীমান্তে বিজিবির অভিযান: ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত
  • লালমনিরহাটে Winter blanket Distribution –
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.