Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, July 11
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»এই লকডাউনে শুধু জরুরি সেবার প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ।
বাংলাদেশ

এই লকডাউনে শুধু জরুরি সেবার প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ।

April 13, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দেশে করোনা সংক্রমণ রোধে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন। ইতোমধ্যে পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সর্বাত্মক লকডাউনে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি শ্রেণিতে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ। এই পাসধারী ব্যক্তি সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে এই পাস সবাইকে দেওয়া হবে না। শুধু জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেওয়া হবে।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘মুভমেন্ট পাস অ্যাপ’ এর উদ্বোধন করবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। ‘মুভমেন্ট পাস’ পেতে অনলাইনে আবেদন করতে হবে, যা আজ থেকেই চালু হচ্ছে।

এখন প্রশ্ন হচ্ছে কারা পাবেন এই মুভমেন্ট পাস? পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ইত্যাদি ক্যাটাগরিতে দেওয়া হবে এই ‘মুভমেন্ট পাস’। এছাড়া যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরির সঙ্গে মিল নেই, তাদের অন্যান্য ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

 

যেভাবে পাওয়া যাবে ‘মুভমেন্ট পাস’

 

movementpass.police.gov.bd এর ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করে নির্দিষ্ট সময়ের জন্য পাস সংগ্রহ করতে পারবেন যে কেউ। তবে প্রতিটি পাস একবারই ব্যবহার করা যাবে। অর্থাৎ যাওয়া-আসার জন্য আলাদা আলাদা পাস সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, যার জন্য পাসটি দরকার সেই ব্যক্তির নাম, মোবাইল ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স, যে স্থানে যাচ্ছেন সে জায়গার নাম, যেখান থেকে যাবেন সেই স্থানের নাম ও যাত্রার কারণ ইত্যাদি তথ্য পূরণ করে উল্লেখিত লিংকে আবেদনের পর পুলিশ অনলাইনে কিউআর কোড স্ক্যানারসহ একটি পাস ইস্যু করবে। এই কোডটি স্ক্যান করেই চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আবেদনকারীর তথ্য ও যাত্রার কারণ নিশ্চিত করবেন।

তবে চলাচলের পাস প্রদানের জন্য একটি বিশেষ অ্যাপও চালু করছে পুলিশ। যেটি ব্যবহার করে জরুরি প্রয়োজনে পাস পাবেন যে কোনো ব্যক্তি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

July 11, 2026

মেট্রোরেলে দিনে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন

July 11, 2026
July 11, 2026

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতাবাড়াতে সরকার কাজকরছে:প্রধানমন্ত্রী

July 11, 2026
July 11, 2026

ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল, পে স্কেলসহ আলোচনায় যেসব বিষয়

July 11, 2026
সর্বশেষ
  • একাধিক ছেলের সঙ্গে নির্জনার সম্পর্ককে কেন্দ্র করে হত্যা:  অভিযুক্তবাবা-মা
  • মেট্রোরেলে দিনে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন
  • জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতাবাড়াতে সরকার কাজকরছে:প্রধানমন্ত্রী
  • ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল, পে স্কেলসহ আলোচনায় যেসব বিষয়
  • বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

একাধিক ছেলের সঙ্গে নির্জনার সম্পর্ককে কেন্দ্র করে হত্যা:  অভিযুক্তবাবা-মা

July 11, 2026

মেট্রোরেলে দিনে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন

July 11, 2026

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতাবাড়াতে সরকার কাজকরছে:প্রধানমন্ত্রী

July 11, 2026

ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল, পে স্কেলসহ আলোচনায় যেসব বিষয়

July 11, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • একাধিক ছেলের সঙ্গে নির্জনার সম্পর্ককে কেন্দ্র করে হত্যা:  অভিযুক্তবাবা-মা
  • মেট্রোরেলে দিনে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন
  • জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতাবাড়াতে সরকার কাজকরছে:প্রধানমন্ত্রী
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.